Radha Ashtami 2023: রাধাঅষ্টমীর দিন কাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন তাৎপর্য, শুভ সময় সম্পর্কে
জ্যোতিষশাস্ত্রে (astrology) রাধাঅষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে রাধারানির বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা, ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে রাধা জন্ম গ্রহণ করেছিলেন। তাই এই দিনটিতে দেশজুড়ে পালিত হয় রাধাঅষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পর পালিত হয় রাধাঅষ্টমী। শ্রীকৃষ্ণের প্রিয়তমা হলেন রাধা। যারা এই যারা রাধাষ্টমীর পুজো করেন তাদের মনের সমস্ত বাসনা পূর্ণ হয়।
রাধা অষ্টমীতে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন কোন রাশির ব্যক্তিরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে জানুন রাধা অষ্টমীর শুভ সময়, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে।

- বৃশ্চিক রাশি
রাধা অষ্টমীতে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। রাধারানির কৃপায় তাদের চাকরিতে সুসংবাদ আসবে। তারা যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা। ব্যবসায় তারা লাভ করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি নতুন সম্পত্তির মালিক হবেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাই এসময় আপনি রাধারানিকে মিষ্টি ফুল দিয়ে পূজো দিন তিনি খুশি হলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
- মীন রাশি
মীন রাশির(Pisces) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আপনার দাম্পত্য জীবনের সুখী হবেন। রাধারানির কৃপায় আপনি গাড়ি, বাড়ি কিনতে পারেন। শুধু তাই নয়, যদি রাধাঅষ্টমীর দিন আপনি দেবীকে দুধের মিষ্টি নিবেদন করেন তাহলে দেবী খুব খুশি হবেন এবং আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।
- কুম্ভ রাশি
রাধাঅষ্টমীর দিন কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হয়। এসময় যা করবেন তাতেই মিলবে সফলতা। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। চাকরি থেকে ব্যবসায় খুব উন্নতি লাভ করতে পারবেন।

- জানুন রাধা অষ্টমী শুভ সময়
ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হবে রাধাঅষ্টমী। ২২ সেপ্টেম্বর দুপুর ১ টা ৩৪ মিনিট থেকে শুরু হবে শুভ সময়, ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টা ১৬ মিনিট পর্যন্ত থাকবে সময়। তাই উদয় তিথির উপর ভিত্তি করে রাধা অষ্টমী পালিত হবে ২৩ সেপ্টেম্বর।
রাধা অষ্টমীর পুজো শুভ সময় থাকবে দু'ঘণ্টা ২৪ মিনিট। রাধা অষ্টমী ২৩ সেপ্টেম্বর সকাল ১১.০২ দু মিনিট থেকে দুপুরে ১ টা ২৫ মিনিটের মধ্যে পুজো করতে পারেন আপনিও। এই দিন তিনটি যোগ তৈরি হচ্ছে, যে কারণে রাধা অষ্টমীর গুরুত্ব আরোও বেড়ে যাচ্ছে।
- রাধা অষ্টমীর তাৎপর্য
ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানি। এই দিনটি রাধারানির জন্য বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোর ঠিক ১৫ দিন পালিত হয় রাধাঅষ্টমী, রাধারানি ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। শ্রীকৃষ্ণের প্রিয়তমা তিনি।
৫০০০ বছর আগে মথুরায় বারসানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাধারানি। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামে পরিচিত। এই দিনটি উত্তর ভারতে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। রাধা অষ্টমীর এই বিশেষ দিনে সকলেই রাধারানির বিশেষ পুজোর আয়োজন করেন। ঠিক তেমনি তার জন্মবার্ষিকীতে বাড়িতে কীর্তন, ভজনের আয়োজন করেন অনেকে। সেই সঙ্গে রাধারানিকে সুন্দর পোশাকে, ফুল, আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। রাধাঅষ্টমীতে ইসকন মন্দিরে আড়ম্বরের সঙ্গে পালিত হয়। রাধাঅষ্টমীর দিন ভক্তরা রাধারানির কাছে প্রার্থনা করেন এবং উপোস করে ভজন, কীর্তন করেন দেবীকে খুশি করার চেষ্টা করেন।
- রাধা অষ্টমীর পূজার আচার
রাধাঅষ্টমীর দিন সকলেই খুব ভোরে ঘুম থেকে উঠবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পুজোপাঠ শুরু করেন, তবে অনুষ্ঠান শুরু করার আগে স্নান করুন, বাসি ঘর পরিষ্কার করুন। ঠাকুর ঘর পরিষ্কার করুন।
প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করার পর একটি কাঠের তক্তা পাতুন। তারপর তাতে রাধা কৃষ্ণের মূর্তি রাখুন এবং পঞ্চমৃত দিয়ে তাকে স্নান করান। রাধা অষ্টমীর দিন দেবীকে রানী রাধারানিকে ফুল, নতুন জামা, গয়নায় সাজিয়ে তুলুন।
তারপর রাধা রানিকে দেশি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিন ,ভোগ প্রসাদ দিন, মিষ্টি দিন। আপনার সামর্থ্য মতন যা যা পারবেন তাই দেবীকে নিবেদন করুন। এই দিনে অবশ্যই রাধার মন্ত্র জপ করবেন এবং তাকে আরতি করবেন। গায়ত্রী মন্ত্র জপ করে দেবীকে শোনাবেন। তাহলে আপনার জীবনের সফলতা আসবে। তারপর অবশ্যই আপনার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের ভোগ নিবেদন করুন। এতে রাধারানি খুব খুশি হন। এটি করলে তিনি আপনার বাড়িতেই বিরাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications