পুরীর জগন্নাথের নবযৌবন বেশের অনুষ্ঠান! জানুন দেবতার ভিন্ন 'বেশ'-এর কথা
নতুন যৌবনের রূপ নিয়ে এদিন পুরীর মন্দিরে আত্মপ্রকাশ করলেন জগন্নাথ , বলরাম, শুভদ্রা। তাঁদের এই নব বেশ ঘিরে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে পুরীতে।
নতুন যৌবনের রূপ নিয়ে মঙ্গলবার পুরীর মন্দিরে আত্মপ্রকাশ করলেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। তাঁদের এই 'নব বেশ' নিয়ে একাধিক কাহিনি প্রচলিত রয়েছে পুরীতে। আর রথযাত্রা উপলক্ষ্যে সেই সমস্ত কাহিনি ফের একবার উঠে আসছে। দেখে নেওয়া যাক , কোন কোন 'বেশ' তথা রূপে জগন্নাথদেবকে সাজানো হয় পুরীর মন্দিরে।

অবকাশ বেশ
মঙ্গল আলাটি অনুষ্ঠানের পর পুরীর জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে সাজানো হয় অবকাশ বেশে। এছাড়া প্রতিদিন পুরীর মন্দিরে যে সাজে সাজানো হয় জগন্নাথকে তা হল সাদাবেশ। এই সময়ে পরানো হ সিল্কের পোশাক। বড় সিংহ বেশে রাতে সাজানো এই তিন দেব,দেবীর মূর্তিকে।

চন্দন লাগি বেশ
৪২ দিনের চন্দন যাত্রার সময় চন্দন বেশে সাজানো হয় জগন্নাথ, বলরাম শুভদ্রাকে। হাতিবেশের সময় গণেশের মতো রে সাজানো হয় জগন্নাথকে, পদ্মবেশ রাখা হয় প্রতি শনিবার। আষাঢ়ের শুক্ল একাদশীর সময় সুনা বেশে সাজানো হয় জগন্নাথকে।

বনভোজী বেশ
যেন জগন্নাথ চসলেছেন বনভোজনে.. এমনভাবেই জগন্নাথকে সাজানো হয় বনভোজী বেশে। পুরীর জগন্নাথের বিভিন্ন বেশের মধ্যে অন্যতম হল কালিয়াদলন বেশ। ভাদ্র একাদশীর দিন পুরীর জগন্নাথকে সাজানো হয় এই বিশেষ বেশে। যেভাবে শ্রীকৃষ্ণ দুর্দমনীয় রাক্ষস কালিয়াকে হত্যা করেছিলেন, সেই বেশেই এদিন সাজানো হয় জগন্নাথকে। রাক্ষস প্রলম্বাকে হত্যা করার সময় যে সাজে সেজেছিলেন জগন্নাথ। সেই সাজানো হয় বলভদ্রকে।

কৃষ্ণ বলরাম বেশ
কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তিন দেবদেবীকেই সাজানো হয় শ্রীকৃষ্ণের সাজে। এছাড়াও রয়েছে বামন বেশ, রাধা দামোদর বেশ, হরিহর বেশ। রাজবেশে তিন দেবদেবীকে সাজানো হয় একমাত্র বিজয়া দশমী তিথিতে। কার্তিক মাসের ১১তম দিনে তিন দেব দেবীকে সাজানো হয় লক্ষ্মী নায়ারয়ণ বেশে।

অদিকা বেশ
কার্তিক মাসের শুক্ল ত্রয়োদশী তিতিথিতে আদকিয়া বেশে সাজানো হয় জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে। বাঁকচুড়া বেশে জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে সাজানো হয় কার্তিক শুক্লার দ্বাদশী তিথিতে। এছাড়াও দালিকিয়া বেশ,নাগার্জুনা বেশ। এছাড়াও রাজা রাজেশ্বর বেশে সাজিয়ে কার্তিক পূর্ণিমাতে রন্তন সিংহাসনে বসিয়ে রাখো হয় তিন দেবদেবীকে।

আর কোন কোন বেশে সাজানো হয় ?
এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরে, জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে সাজানো হয় ঘোড়ালাগি বেশে, জমলাগি বেশে, শ্রদ্ধালাগি বেশে, চাঁচেরি বেশে। তিন দেবদেবীকে বসন্তে চাঁচেরি বেশ সাজানো হয় জগন্নাথকে। এছাড়া জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে গজ উদ্ধরনা বেশ, রঘুনাথ বেশেও সাজানো হয়।












Click it and Unblock the Notifications