২০২০'প্রোপোজ ডে' তে আপনার ভাগ্যে কী আসতে চলেছে! জানুন রাশিফলে

২০২০'প্রোপোজ ডে' তে আপনার ভাগ্যে কী আসতে চলেছে! জানুন রাশিফলে

বসন্তের মাসে অধীর অপেক্ষার পর এসে গিয়েছে 'ভ্যালেন্টাইন্স সপ্তাহ'। আজ থেকেই তা শুরু হয়ে গিয়েছে। ৭ ফ্রেবুয়ারি 'রোজ ডে' দিয়ে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সপ্তাহ। আর সেই নিয়ম অনুযায়ী রাত পোহালেই 'প্রোপোজ ডে'। একনজরে দেখে নেওয়া যাক, ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে ঘিরে কোন রাশির জাতক জাতিকার ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে?

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক কিম্বা জাতিকাদের ভাগ্য প্রোপোজ ডে-র দিন খুলতে চলেছে। যাঁকে মন থেকে চাইছেন তাঁকে সহজেই আকৃষ্ট করে নিতে পারবেন আপানারা। বৃষ রাশির যে সমস্ত জাতিকা ও জাতকরা রয়েছেন,তাঁরা সকলেই নিজের পুরনো প্রেমের সম্পর্কের তিক্ততা কাটিয়ে আবার ফিরে যেতে পারবেন পুরনো প্রেমের মিষ্টতায়।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা নিজের সঙ্গীকে এই একমাসের মধ্যে কাছে পেতে চলেছেন। দীর্ঘদিনের মন কষাকষির মিটমাট আজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অন্যদিকে, একটু সাবধান হয়ে চলতে হবে। প্রোপোজ ডে-র দিন তাঁদের একটু সমস্যা হতে পারে।

 সিংহ- কন্যা

সিংহ- কন্যা

সিংহ রাশির জাতিকা ও জাতকরা আগামীকাল অব্যর্থ ফল পেতে পারেন। এই গোটা মাস আপনাদের জন্য শুভ হচতে চলেছে। কন্যা রাশির জাতিকা ও জাতকদের এই ভ্যালেন্টাইন্স ডের মরশুম একটু সাবধানে থাকতে হবে। ধীরে সুস্থে প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে।

বৃশ্চিক ও ধনু

বৃশ্চিক ও ধনু

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রোপোজ ডের দিন খুব ভালো কিছু আশা করতেই পারেন। এই সময় সঙ্গীকে তাক লাগানোর সুযোগ আপনাদের রয়েছে। ধনু রাশির জাতক জাতিাকারা অএই সময় প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তায় ভুগতে পারেন।

মকরও তুলা

মকরও তুলা

তুলা রাশির জাতক জাতিকারাদের প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ছন্দে থাকবে জীবন। প্রেমের ক্ষেত্রে সমস্যাও সেভাবে দেখা যাবে না। ফলে প্রোপোজ জে আপনাদের ভালো কাটতে চলেছে। অন্যদিকে, মকর রাশির জাতক জাতিকারাও এই গোটা ভ্যালেন্টাইন্স মাস নিঃসন্দেহে ভালো করে কাটাতে পারবেন। তবে সতর্কভাবে করতে হবে আগামীকালের প্রোপোজ।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

প্রেমের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ আসতে পারে মীন রাশির জাক জাতিকাদের ক্ষেত্রে। সেদিক থেকে সাবধান হতে হবে। অন্যদিকে, কুম্ভ রাশির জাতিকা ও জাতিকরা এই সময় একটু সাবধানে চলতে হবে। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য সামনে আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+