খাওয়ার সময় কোনদিকে মুখ করে বসলে জীবনে আসে প্রচুর আর্থিক সুখ? জেনে নিন

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিভিন্ন দিকের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। পূজার জন্য যেমন পূর্ব-উত্তর দিক বা ঈশান কোণকে বিশেষ শুভ বলে মনে করা হয়, তেমনি বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন দিক নির্দেশ করা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, খাদ্য ও পানীয়ের জন্যও সঠিক দিক নির্বাচন করা উচিত। জেনে নেওয়া যাক কোন দিকে মুখ করে খাবার খেলে তা শুভ বলে মনে করা হয়, আবার কোন দিকে মুখ করে খাবার খাওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ বলে বিবেচিত হয়।

পূর্ব দিকে মুখ করে খাওয়া

পূর্ব দিকে মুখ করে খাওয়া

বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিকের সঙ্গে সম্পর্কিত হল দেবতাদের অবস্থান। এমন অবস্থায় এই দিকে মুখ করে খাবার খেলে যেমন শরীরের সব রোগ দূর হয় বা বহুদিনের পুরনো অসুখ থেকে রেহাই পাওয়া যায়, ঠিক তেমন দেবতাদের বিশেষ কৃপাও পাওয়া যায়। যার ফলে জীবনে কখনও খাওয়া পরার চিন্তা থাকে না। এছাড়া স্বাস্থ্য ও দীর্ঘায়ুর বরও পাওয়া যায়। সেইসঙ্গে পূর্বদিকে মুখ করে খেলে সূর্যদেবের আশীর্বাদ লাভ করা যায়। কিন্তু বলা হয় ঘরের গৃহিণীদের পূর্বদিকে মুখ করে খাওয়া ঠিক নয়।

উত্তর দিকে মুখ করে খাওয়া

উত্তর দিকে মুখ করে খাওয়া

বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিকেও দেবতাদের বাস। বিশেষত, সম্পদের দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের এই দিকেই অবস্থান করেন বলে মনে করা হয়। আর সেই কারণেই মনে করা হয় যে উত্তর দিকে মুখ করে খাবার খেলে ঘরে অর্থের অভাব হয় না। বাড়ির সদর দরজা উত্তর দিকে মুখ করা হলে তাকেও খুব শুভ বলে মনে করা হয়।

দক্ষিণ ও পশ্চিম দিক

দক্ষিণ ও পশ্চিম দিক

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে কেউ চাকরিজীবী থাকলে তাঁদের জন্য পশ্চিম দিক শুভ বলে মনে করা হয়। পাশাপাশি এই দিকে মুখ করে খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে বলেও মনে করা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয়। আসলে, এই দিকে মুখ করে খাবার খাওয়া অযথা অর্থনাশের সম্ভাবনা নিয়ে আসে। এছাড়াও দীর্ঘদিন দক্ষিণ দিকে মুখ করে খেলে জীবনে কখনও না কখনও আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারে। বলে মনে করেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।

অতিথিদের খাওয়ার দিক

অতিথিদের খাওয়ার দিক

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যখন কোনও অতিথি আসবেন তখন তাঁকে পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাওয়ালে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও, সেক্ষেত্রে নিজেকে খাবার উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। যদি খাবারের টেবিল ব্যবহার করা হয় তবে তা খাওয়ার ঘরের দক্ষিণ বা পশ্চিম দেয়ালের দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+