এপ্রিল মাসে বুধের অবস্থান বাড়াতে পারে সমস্যা, এইসব রাশির উপর পড়বে অশুভ প্রভাব
এপ্রিল মাসে বুধের অবস্থান বাড়াতে পারে সমস্যা, এইসব রাশির উপর পড়বে অশুভ প্রভাব
জ্যোতিষশাস্ত্রে গ্রহের পরিবর্তন, উত্থান, অস্ত এবং পশ্চাদগামী গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে। যখন একটি গ্রহ তার অবস্থান বা গতি বদল করে তাহলে তা সব রাশির জাতক জাতিকাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। আসছে এপ্রিল মাসে গ্রহদের রাজকুমার বুধদেব নিজের গতিবিধি পরিবর্তন করতে চলেছেন। সবুজবর্ণ সৌম্যদর্শন বুধকে সকল জাতক জাতিকাদের বুদ্ধি, বিবেচনা, কথা বলার শক্তি, সৃজনশীলতা এবং সুন্দর ত্বকের কারক গ্রহ বলে মনে করা হয়। আর সেক্ষেত্রে বুধের এই অবস্থান কয়েকটি রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে।

বুধের গতিবিধি
গত ১৪ মার্চ অস্তাচলে গিয়েছিলেন বুধদেব। আগামী এপ্রিল মাসের ১২ তারিখ তাঁর পুনরায় উত্থান হতে চলেছে। গ্রহ অস্তাচল বা উত্থানের নির্দিষ্ট কিছু লগ্ন বা সময় থাকে। সেই মতই এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ ১২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুনরায় উদয় হতে চলেছে। এমন পরিস্থিতিতে কিছু রাশির উপর বুধ গ্রহের নেতিবাচক প্রভাব পড়বে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে বুধের এই উত্থান।

মেষ রাশি
মেষ রাশিতে বুধ অস্তমিত হয়েছে ১১তম ঘরে। রাশি অনুযায়ী ১১তম ঘরটি আয়ের হিসাবে বিবেচিত হয়। চাকরি ও ব্যবসায় অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। এছাড়াও, আয়ের উত্স হ্রাস পেতে পারে। ব্যবসায় কোনও চুক্তি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে অর্থ বিনিয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে।

বৃষ রাশি
বুধ গ্রহের এই অবস্থান এই রাশির জন্য খুব একটা শুভ ফল দেবে না। বুধের প্রভাবের কারণে চাকরি ও কর্মজীবনে সমস্যায় পড়তে হতে পারে। বুধের উত্থান এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যেও প্রভাব ফেলবে। ব্যবসার ক্ষেত্রে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। এ ছাড়া জমির দলিল সংক্রান্ত কাজেও সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতিতে বাধা আসবে। কর্মস্থলে কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে।

মিথুন রাশি
বুধ এই রাশির নবম ঘরে অস্তমিত হয়েছে। নবম ঘর ভাগ্য ও বিদেশ ভ্রমণের। এমন পরিস্থিতিতে, বুধ অস্তের প্রভাবের কারণে ১২ এপ্রিল পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এই সময়ে করা কাজের হঠাৎ অবনতি হতে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে অনেক চাপ থাকতে পারে। কর্মকর্তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। কঠোর পরিশ্রমের অনুকূল ফল পাবেন না। যার কারণে মন বিষণ্ণ থাকতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications