দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে? সুখী জীবন পেতে বাস্তু মতে মেনে চলুন এই নিয়মগুলি
সুখী জীবন পেতে বাস্তু মতে মেনে চলুন এই নিয়মগুলি
বিবাহিত জীবনে স্বামী–স্ত্রীর মধ্যে মতপার্থক্য হওয়া খুবই স্বাভাবিক। যেখানেই দু’টো মানুষ থাকবে সেখানে মতপার্থক্য হোয়া খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এই ছোট ছোট মতপার্থক্যই যদি বড় কোনও অশান্তির রূপ নেয় সমস্যা তখনই সৃষ্টি হয়। এর নেতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়ে। আপনিও যদি নিজের জীবনে এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আমরা আপনাকে কিছু সহজ উপায় বলছি, এর কারণে আপনার জীবনে আবার দ্বিতীয়বার খুশি ফিরে আসতে পারে।

বাড়িতে রাখুন শিব–পার্বতীর মূর্তি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রোজের লড়াই-ঝগড়া থেকে নিস্তার পাওয়ার জন্য শিব-পার্বতীর মূর্তি বা ছবির কাছে নিয়মিতভাবে ঘিয়ের প্রদীপ জ্বালান। এর সঙ্গে শিব চল্লিশা নিয়মিত পাঠ করে নিজের মনের ইচ্ছা বলুন। মনে রাখবেন, এই উপায় শ্রদ্ধা-বিশ্বাসের সঙ্গে করবেন তবেই আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

এই মন্ত্রের জপ করুন
নিজের বিবাহিত জীবনকে সুখময় করতে মাতঙ্গী যন্ত্র ঘরে নিয়ে আসুন। এরপর নিয়মিতভাবে এর সামনে বসে ১০৮ বার 'ওম হ্রীম ক্লিন হুঁ মাতঙ্গি ফটস্বহা' মন্ত্রের জপ করুন। এরকম করলে আপনার বিবাহিত জীবনের সব ক্লেশ দূরে চলে যাবে এবং বাড়িতে কেবল খুশির বাতাবরণ থাকবে।

শুক্রবার করুন এই উপায়
জ্যোতিষ মতে, প্রত্যেক শুক্রবারে কোনও বালিকাকে ডেকে তাঁকে সাদা রঙের মিষ্টি খাওয়ান। শুক্ল পক্ষের শুক্রবার থেকে এটা শুরু করবেন এবং তা ১১, ২১ বা ৫১ শুক্রবার করবেন। রাতে শোওয়ার সময় স্বামীর মাথার কাছে সিঁদুর রাখুন এবং স্ত্রী তাঁর মাথার কাছে কর্পূর রাখবে। স্বামী ঘরের যে কোনও জায়গায় সিঁদুর ছড়িয়ে দিক এবং স্ত্রী কর্পূর জ্বালিয়ে দিক। এটা করলেও বাড়িতে শান্তি বজায় থাকে।

শোওয়ার ঘরে রাধা–কৃষ্ণের ছবি লাগিয়ে রাখুন
দাম্পত্য জীবনে শান্তির জন্য শোওয়ার ঘরে রাখুন রাধা-কৃষ্ণের ছবি। এছাড়া ঘরের দরজায় ঘিতে সিঁদুর মিশিয়ে দেয়ালে স্বস্তিক চিহ্ন আঁকলে বাস্তু দোষ কমে যায় এবং ঘরে সুখ শান্তি আসে।

বিয়ের ছবি শোওয়ার ঘরে টাঙিয়ে রাখুন
স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নিজেদের বিয়ের ছবি শোওয়ার ঘরের পূর্ব দেওয়ালে টাঙান। এতে নিজেদের মধ্যে ইতিবাচকতা বজায় থাকবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।

দক্ষিণ–পশ্চিম দিকে শোওয়ার ঘর
শোওয়ার ঘর অবশ্যই তৈরি করুন বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে। বিছানা রাখুন দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিকে। ভুলেও অন্যদিকে বিছানা রাখবেন না। তাতে কিন্তু বিপদ হতে পারে। ওই ঘরেই একসঙ্গে ঘুমোতে যান দু'জনে। দেখবেন দু'জনের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে। আগের থেকে হয়তো অনেক বেশি রঙিন হয়ে যাবে আপনার জীবনের পথচলা।












Click it and Unblock the Notifications