গ্রহ–নক্ষত্রের কারণে জীবনে সমস্যা? মুক্তি পেতে এই দারুণ প্রতিকারগুলি করুন
গ্রহ–নক্ষত্রের কারণে জীবনে সমস্যা? মুক্তি পেতে এই দারুণ প্রতিকারগুলি করুন
গ্রহ এবং নক্ষত্র মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে। অনেক সময় গ্রহের অশুভ গতিবিধি এবং নক্ষত্রের অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি সমস্যায় পরিবেষ্টিত হয়ে থাকেন। সেই সঙ্গে একের পর এক আর্থিক সমস্যা চলতে থাকে জীবনে। এমন পরিস্থিতিতে, এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে কিছু উপায় বা প্রতিকার আপনার পক্ষে কার্যকর হতে পারে।

নারকেলের টোটকা
একটি খোসাযুক্ত নারকেল আপনার ওপর ২১ বার ঘুরিয়ে তা কোনও মন্দিরের যজ্ঞকুণ্ডে পুড়িয়ে ফেলুন। এই প্রতিকারটি মঙ্গলবার বা শনিবার করলে ভালো হবে। ৫টি শনিবার এটি করলে জীবনে হঠাৎ আসা সঙ্কট থেকে মুক্তি মিলবে।

শ্মশানে পয়সা
কোনও মৃতদেহের সঙ্গে যদি শ্মশানে যান তবে সেখান থেকে ফেরার সময় কিছু কয়েন ফেলে দিন এখানে। এই কাজ করার পর আর পিছনে ফিরে তাকাবেন না। এতে করে দৈব সাহায্য পাওয়া যায় এবং আকস্মিক বাধা দূর হয়।

জলের প্রাণীদের খাবার দিন
ময়দার ছোট ছোট বল বানিয়ে নদী বা পুকুরের কচ্ছপদের খেতে দিন। এতে করে জীবনের ঝামেলা এড়ানো যায়। মাছেদেরও খাওয়াতে পারেন।

হনুমান চল্লিসা ও হনুমান জির চোলা
হনুমান চল্লিসা নিয়মিতভাবে পাঠ করা শুরু করে দিন। সন্ধ্যা বন্দনার সাথে প্রতিদিন হনুমান চল্লিসা পাঠ করুন এবং সকালে ও সন্ধ্যায় বাড়িতে আরতি করুন। এ ছাড়া টানা ৫টি মঙ্গলবার হনুমানজিকে চোলা নিবেদন করুন। এটি করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

তুলসি গাছে জল দিন
একটি তামার পাত্রে জল ভরে তাতে গঙ্গাজল ও লাল চন্দন মিশিয়ে নিন। এরপর মাথার কাছে রেখে ঘুমান। সকালে ঘুম থেকে উঠে স্নানের পর তুলসী গাছে এই জল নিবেদন করুন। টানা কয়েকদিন এভাবে করলে ধীরে ধীরে আপনার সমস্যা চলে যাবে।












Click it and Unblock the Notifications