১৩ বছর আগেই হয়েছিল প্রিয়ঙ্কার বিয়ের ভবিষ্যৎবাণী, আজ তা ফলে গিয়েছে

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিয়ে করে নিলেন। ইটালির লেক কোমোর অসাধারণ নৈসর্গিক শোভার মাঝে এক দ্বীপে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়। এবার বলিউডে ঢাক গুড়-গুড় প্রিয়ঙ্কা

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিয়ে করে নিলেন। ইটালির লেক কোমোর অসাধারণ নৈসর্গিক শোভার মাঝে এক দ্বীপে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়। এবার বলিউডে ঢাক গুড়-গুড় প্রিয়ঙ্কা ও নিক-এর সামাজিক বিয়েটা কবে? একাধিক সূত্র বিভিন্ন কথা বলছে। একটি সূত্রে দাবি করা হয়েছে নিকের সঙ্গে বিয়েটা ৩ ডিসেম্বর ভারতেই সারতে চলেছেন পিগি চপস। আবার একটি সূত্রের দাবি চলতি সপ্তাহেই বিয়ে করতে চলেছেন প্রিয়ঙ্কা ও নিক। আবার আর একটি সূত্রের দাবি বিয়েটা এই মাসেই হাওয়াই-এর এক গোপন অনুষ্ঠানে সেরে নিতে যাচ্ছেন তাঁরা।

১৩ বছর আগেই হয়েছিল প্রিয়ঙ্কার বিয়ের ভবিষ্যৎবাণী, আজ তা ফলে গিয়েছে

প্রিয়ঙ্কা ও নিক-এর বিয়ের তারিখ নিয়ে এই ধাঁধা খেলার মধ্যে সামনে এসেছে একটি চমকদার তথ্য। আর সেটা হল যে প্রিয়ঙ্কার বিয়ের ভবিষ্যৎবাণী ১৩ বছর আগেই করেছিলেন এক নামী নিউমরোলজিস্ট।

এই নিউমরোলজিস্ট আর কেউ নন সঞ্জয় জুমানি। যিনি বলিউডে যথেষ্টই পরিচিত নাম। সিনে তারকাদের নিউমরোলজি-র মাধ্যমে সমস্য়ার সুরাহার পরামর্শ দেন তিনি। এই সব সেলিব্রিটি এবং খোদ সঞ্জয়ও দাবি করেছেন তাঁর এই নিউমরোলজি অনেকেরই সমস্যার সমাধান করেছে।

১৩ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে ফিল্ম-ফেয়ারে প্রকাশিত এই প্রতিবেদনে সঞ্জয় জুমানি বলেছিলেন, '৩৬ বছর বয়সে বিয়ে করতে পারেন প্রিয়ঙ্কা।' এমনকী জুমানি নাকি এমনও বলেছিলেন যে, প্রোডাকশন সংস্থা খুললেও সফল হবেন পিগি চপস। দেখা যাচ্ছে সত্যি সত্যি প্রিয়ঙ্কা 'পার্পল পেবল পিকচার' নামে একটি প্রোডাকশন সংস্থা খুলেছেন। এই প্রোডাকশন-এর ছবি 'ভেন্টিলিটর' একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ৬৪ তন জাতীয় চলচ্চিত্র উৎসবে ৩টি সম্মান পায় এই ছবিটি।

ফ্লিমফেয়ার-কে দেওয়া সেই সাক্ষাৎকারে জুমানি জানিয়েছেন,'আমির খান-এর পথ অনুসরণ করলে সফল হবেন না প্রিয়ঙ্কা। তাঁকে সর্বসক্ষণ সতেজ থাকতে হবে এবং মঙ্গল তাঁকে যে ক্ষমতা দিয়েছে তাকে একটা অভিমুখে চালিত করতে হবে। যতদিন কারোর সঙ্গে তিনি পার্টনারশিপ-এ যাচ্ছেন না ততদিন তাঁর প্রোডাকশন সংস্থা খুব ভালো চলবে। ৩৬ বছর বয়সে তিনি বিয়ে করবেন। ৪৫-এর পরে রাজনীতিতে নামলে সফল হতে পারেন প্রিয়ঙ্কা। '

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারেও সঞ্জয় জুমানি জানিয়েছেন, 'প্রিয়ঙ্কা ও নিক হলেন পৃথিবী এবং জল-এর প্রতিভূ। এঁরা একে অপরের জন্য তৈরি হয়েছেন। যার ফলে দু'জনে সবসময় একসঙ্গে থাকবেন। এঁদের মধ্যে প্রচুর মিল রয়েছে। এই দুজনেরই ভাগ্য চন্দ্র ও নেপচুন দ্বারা প্রভাবিত হয়। এর ফলে মেন্টাল স্পেস প্রভাবিত হতে পারে। এর ফলে মুড সুইয়ং-এর প্রবণতা তৈরি হয়।'

সঞ্জয় জুমানির মতে এই সমস্য়াগুলি দূর করতে নিক-এর প্রাণায়ম ও কিছু যোগাভ্য়াস এবং ধ্যান করা উচিত। প্রিয়ঙ্কার ক্ষেত্রে কিছু যোগ ব্য়ায়াম এবং শরীরচর্চা করা উচিত। এতে মন বশেও থাকবে এবং তাদের শান্তও রাখবে।

সঞ্জয় জুমানি-র পরামর্শ প্রিয়ঙ্কা ও নিক আদৌ মেনে চলবেন কি না তা এখনও জানা যায়নি। তবে, সঞ্জয় জুমানির নিউমরোলজির খ্য়াতি বলিউডের সকলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+