জানুয়ারিতে সূর্যের অবস্থান পরিবর্তন কেমন প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে?

সূর্যের অবস্থান পরিবর্তন

শুরু হয়েছে নতুন বছর অর্থাৎ ২০২২ সাল। আর নতুন বছরের শুরুতেই বেশ কিছু গ্রহের অবস্থান ও গতিবিধি পরিবর্তন শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যেই পৌষ সংক্রান্তি। আর এর সঙ্গে সূর্যের দক্ষিণায়ন শেষ হয়ে শুরু হবে উত্তরায়ণ। আর এই গ্রহগুলিতে রাশিচক্রের পরিবর্তন যেকোনও জাতক জাতিকাদের উপর সরাসরি প্রভাব ফেলে। তবে কোনও গ্রহের স্থানান্তর প্রতিটি রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী ২৯ দিন সূর্য দেবতার আশীর্বাদ বর্ষিত হতে চলেছে বেশ কিছু রাশির উপর। দেখে নেওয়া যাক সূর্যের অবস্থানের পরিবর্তনের জন্য প্রভাবিত হতে চলেছে কোন কোন রাশি।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ অনুযায়ী, সূর্যকে মানব জীবনের মূল কারক বলে মনে করা হয়। সূর্যের অবস্থান ও গতিবিধির প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু প্রভাব ফেলবে। এই সময় মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসার প্রসার ঘটবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পরিবারে পিতার কাছ থেকে আর্থিক সুবিধা হবে। জানিয়ারি মাসের ১৪ তারিখের পর কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে তা ভালো ফল দেবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোটা বছরটাই প্রভাবিত হতে চলেছে বিভিন্ন রাশির অবস্থান পরিবর্তনের ফলে। এই রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসে চাকরিতে উন্নতির অনেক সুযোগ আসবে। ব্যবসার প্রসার ঘটবে। হঠাৎ আর্থিক লাভের কারণে অর্থের অভাব দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। চাকরি ও ব্যবসার জন্য এই মাসটি শুভ প্রমাণিত হবে। এ ছাড়া পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে। জানুয়ারি মাসে এই রাশির জাতক জাতিকারা নতুন কোনও ব্যবসা থেকে ভালো অর্থ লাভ করতে পারবেন।

 মীন রাশি

মীন রাশি

সূর্যের অবস্থানের পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। ব্যবসায় আর্থিক অবস্থা মজবুত হবে। বিবাহিত জীবন সুখের হতে চলেছে। মানসিক ভাবে শান্তি থাকবে এ রাশির জাতকদের।

(এই সব তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+