এইসব রাশির ভাগ্য বদল করবে রাহু, জেনে নিন রাশিচক্রের অবস্থান

এইসব রাশির ভাগ্য বদল করবে রাহু, জেনে নিন রাশিচক্রের অবস্থান

জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুকে নিষ্ঠুর এবং ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। মনে করা হয় প্রতিটি জাতক জাতিকার জীবনে এর খারাপ প্রভাব অনেক কষ্ট নিয়ে আসে। কুণ্ডলীতে রাহুর অশুভ অবস্থান কঠোর কথাবার্তা, চর্মরোগ, গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই সাধারণত রাহুকে নিয়ে মানুষের মনে ভয়ের অনুভূতি থাকে। কিন্তু যতটা সকলে ভাবেন ততটাও খারাপ গ্রহ রাহু নন।কারণ রাহুকে রাজসিক গুণ অর্থাৎ বিলাস, লাভ, পার্থিব দ্রব্য উপভোগের কারক গ্রহও বলা হয়ে থাকে। শুধুমাত্র তাই নয়, মানুষের মনে ভোগের ইচ্ছা, অর্থ উপার্জনের চাহিদা বৃদ্ধি, এই সবই হয় রাহুর প্রভাবে। এমন কখনওই নয় যে রাহু সবসময় অশুভ ফল প্রদান করেন। এই গ্রহ শুভ ফলও দেয়। ধীর গতিতে চলা রাহু দেব ১৮ মাস পর আগামী ১২ই জুলাই ২০২২ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন। রাহুর এই রাশি পরিবর্তনটি ৪টি রাশির জাতকদের জন্য খুব শুভ প্রমাণিত হবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে এর প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

রাহুর রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বেশ ভালো প্রভাব ফেলবে। এই রাশির ব্যক্তিদের পরিশ্রমের পরিপূর্ণ ফল দেবে এই সময়। বিশেষ করে প্রশাসনিক সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভালো। কোনও ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে লাভ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

রাহুর এই অবস্থান পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ফলে তাদের আর্থিক অবস্থার বড় পরিবর্তন দেখা দেবে। অফিসে প্রতিটি কাজেই প্রশংসা পাবেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

রাহুর রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ নিয়ে আসছে। এই সময়ে এই রাশির ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করবেন এবং বড় সঞ্চয় করতেও সক্ষম হবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাঁদের জন্য এটি ভালো সময় হবে। আর্থিক বিনিয়োগে বড় সুবিধা হবে। কাজের ক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর এই রাশি পরিবর্তন জীবনে অনেক সুবিধা বয়ে আনবে। কাজের ক্ষেত্রে আয় বাড়বে। ব্যবসায়ীরা বড় লাভবান হবেন। এই সময় এই রাশির জাতক জাতিকারা এত টাকা আয় করবেন যে তাঁরা একটি শক্তিশালী ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করতে সক্ষম হবেন। যে কোনও প্রকার আর্থিক বিনিয়োগ বা শেয়ারবাজার থেকে লাভ হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+