হতে চলেছে বৃহস্পতির উত্থান, এইসব রাশির জীবনে পড়বে ব্যাপক প্রভাব
হতে চলেছে বৃহস্পতির উত্থান, এইসব রাশির জীবনে পড়বে ব্যাপক প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৯টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। যাদের কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও বিবাহিত জীবন খুবই শুভ হয়ে থাকে। কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের শুভ অবস্থান থাকলে সেই ব্যক্তি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। বৃহস্পতির রাশির পরিবর্তন, অস্তগমন বা উত্থানের প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর গভীরভাবে পড়ে। ফ্রব্রুয়ারি মাসে অস্তমিত হয়েছিল বৃহস্পতি। আগামী ২৬ মার্চ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফের উদিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। তাঁর এই অবস্থান প্রভাবিত করবে বেশকিছু রাশির উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর পড়তে চলেছে কেমন প্রভাব।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য একাদশ ঘরে কুম্ভ রাশিতে বৃহস্পতির উত্থান ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতির উত্থান এই রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময়ে, এই রাশির জাতক জাতিকারা নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি দেখতে পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার কারণে অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হবে। চাকরিজীবীদের জন্য বৃহস্পতির উত্থান খুবই শুভ ফল প্রদান করবে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
বৃষ রাশিচক্রের দ্বিতীয় রাশি, এই রাশির জাতক জাতিকাদের জন্য, বৃহস্পতি গ্রহ অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি এবং এটি দশম ঘরে অবস্থিত। তাই বৃহস্পতির উত্থান ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো এবং চমৎকার ফল প্রদান করবে। অপ্রত্যাশিত ভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যদি কোনও বড় কাজ শুরু করতে চান বা কোনও নতুন ব্যবসা শুরু করতে চান তবে সেই দিক থেকেও সময়টি ভাল।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য, বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি এবং বৃহস্পতি সপ্তম ঘরে অধিষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে কর্মজীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহ সংক্রান্ত আলোচনাও সফল হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে বৃহস্পতির উত্থান ঘটছে। পঞ্চম ঘর হল কর্মজীবন ও শিক্ষার স্থান। বৃহস্পতির উত্থান সর্বক্ষেত্রে উপকারী হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এই সময়টি আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। পাশাপাশি চাকরিজীবীদের জন্য বৃহস্পতির উত্থান খুবই শুভ বলে প্রমানিত হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications