বাজেট পেশের প্রাক্কালে কী বলছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ?
জ্যোতিষে বাজেট
রাত পোহালেই পেশ হতে চলেছে ২০২২-২০২৩ অর্থবর্ষে দেশের কেন্দ্রীয় বাজেট। আর করোনার কথা মাথায় রেখে এবারেও ডিজিটাল বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্ব নির্ধারিত সূচি মতই তিনি সকাল ১১টা থেকে শুরু করবেন দেশের অর্থনৈতিক বাজেট পেশ কর্মসূচি। আর বাজেট পেশ নিয়ে বরাবরই দেশের সাধারণ থেকে বিশিষ্ট, সকল শ্রেণীর নাগরিকদেরই নির্দিষ্ট কিছু প্রত্যাশা থাকে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র যে বৈষয়িক জগতের ক্ষেত্রেই এটি কার্যকর হয় তা নয়। পাশাপাশি জ্যোতিষ অনুসারেও দেশের প্রতিটি বিষয়ের আলাদা আলাদা গুরুত্ব আছে। তাই দেখে নেওয়া যাক, আসন্ন বাজেট জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেশের জন্য কতটা কার্যকর প্রমাণিত হতে চলেছে। এই বাজেট থেকে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কী পেতে পারেন এবং এবং কী থেকে বঞ্চিত হতে পারেন।

কেমন থাকবে গ্রহস্থিতি?
কৃষ্ণ অমাবস্যা তিথি এবং শ্রবণা নক্ষত্রের সংমিশ্রণে ১ ফেব্রুয়ারি মঙ্গলবার পেশ হতে চলেছে দেশের সাধারণ বাজেট। বাজেট পেশের সময়সূচির তালিকা অধ্যয়ন করলে বোঝা যায় যে, মেষ রাশির অধিপতি মঙ্গল সপ্তম বাড়ির অধিপতি শুক্রের সাথে বসে আছে, অন্যদিকে সূর্যও শত্রু শনির রাশিতে আটকা পড়েছে। এই সব শর্তগুলি ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাজেট প্রণয়ন জনসাধারণের কাছে আশার থেকে কিছু কম প্রশংসিত হতে চলেছে।

বাড়বে সংসারের বাজেট
আসন্ন সাধারণ বাজেটে বিবাহিত নারীরা অর্থাৎ বাড়ির মহিলারা রান্নাঘরে ব্যবহৃত জিনিস পত্রের মূল্যের কারণে গৃহস্থালির বাজেটের অবনতি দেখে হতাশ হবেন। সেক্ষেত্রে জ্যোতিষ অনুযায়ী বৃদ্ধি পেতে পারে গৃহস্থালির একাধিক জিনিসের দাম। কিন্তু বাড়ির কর্তাদের ক্ষেত্রে যদিও অটোমোবাইল এবং আইটি বাজেট থেকে লাভবান হতে পারে। রেট্রোগ্রেড বুধ ইঙ্গিত দিচ্ছে যে শিক্ষাক্ষেত্রে সরকারের পদক্ষেপ লাভ জনক হবে।

কৃষকদের বাজেট
জ্যোতিষ অনুযায়ী, নির্বাচনের কারণে সরকারের মূল ফোকাস থাকতে চলেছে কৃষক ও ব্যবসার দিকে। নতুন ব্যবসা শুরু করা উদ্যোক্তাদের জন্য স্বস্তি দিতে পারে এই বাজেট। কৃষকদের জন্য অনেক প্রকল্প আসবে বলে আশা করা হচ্ছে। কারণ লাভের ঘরে বসে আছেন বৃহস্পতি। রিয়েল এস্টেট ও কৃষিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। একই সঙ্গে এই বাজেটে স্বাস্থ্যসেবা ও বীমার ওপর সরকারের বিশেষ নজর থাকবে।

মধ্যবিত্তের বাজেট
মধ্যবিত্তদের জন্য এই বাজেটের সম্ভাব্য ফলাফল দিয়েছেন জ্যোতিষীরা। গাড়ির দাম বাড়তে পারে এবং ইলেকট্রনিক্স জিনিস পত্রের দাম কমতে পারে বলে মনে করা হাচ্ছে। কর ছাড়ের আশায় মধ্যবিত্তরা হতাশ হতে পারেন। তাদের জন্য একটি সুখবর রয়েছে যে এই বাজেটে ট্রেন এবং প্লেনে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications