রাশি অনুযায়ী আবির নিয়ে রঙ খেলুন আনন্দে, হোলি খেলার আগে ভগবানকে অর্পণ করুন রঙ

রাশি অনুযায়ী আবির নিয়ে রঙ খেলুন আনন্দে, হোলি খেলার আগে ভগবানকে অর্পণ করুন রঙ

‌বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয় দোলযাত্রার শুভ মুহূর্ত। পুরাণ অনুযায়ী এই দিনে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই বিশেষ দিনে কিছু বিশেষ রাশির মানুষদের উপর শুভ প্রভাব থাকবে। তাঁদের জীবনে নতুন সৌভাগ্যের উদয় হতে পারে। আসুন দেখে নেওয়া যাক কোন রাশির মানুষের জীবনে কোন রঙের কী প্রভাব পড়তে চলেছে হোলির জন্য। তবে নিজেরা রঙ খেলার আগে অবশ্যই ভগবানের পায়ে আবির দিয়ে তবে এই রঙের উৎসবে মেতে উঠুন। ভগবানকেও নিজের রাশি অনুযায়ী রঙ বাছাই করে লাগালে আপনার জীবনে বিশেষ প্রভাব পড়বে।

মেষ

মেষ

লাল রঙের পোশাক পরে হোলি খেললে তা আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। আগুন আপনার জীবনে এক বিশেষ প্রভাব ফেলবে। কৃষ্ণের পায়ে লাল রঙের আবির দিয়ে ভক্তি নিবেদন করুন। পরিবারের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

বৃষ

বৃষ

আজ আপনার সৌভাগ্যের রঙ হল গোলাপি। এই রঙ দিয়ে হোলির আনন্দে মাতুন। হোলির উৎসবে যথেষ্ট হুল্লোড় হতে পারে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে মন খারাপ করবেন না। নীল ও সবুজ রঙের পোশাক আপনার জন্য ভালো। বৃষ রাশির দেব-দেবী হলেন শ্রী কৃষ্ণ, গণেশ ও নবদুর্গা। এইজন্য এই ভগবানদের পায়ে সবুজ রঙের আবীর দিন।

মিথুন

মিথুন

আপনার গ্রহের অবস্থান অনুসারে সবুজ রঙ সৌভাগ্য নিয়ে আসবে। তাই সবুজ রঙের পোশাক পরে দোল খেলার চেষ্টা করুন। হোলির হুল্লোড়ে মাতুন সবুজ আবির নিয়ে। নিজের স্বপ্ন পূরণের জন্য মনোযোগ দিন। এই রাশির জাতকদের দেব-দেবী হলেন গণেশ ও সরস্বতী। তাই এই ভগবানদের কালো ও হালকা নীল রঙ অর্পণ করুন। এতে আপনার জীবনে শান্তি বজায় থাকবে।

কর্কট

কর্কট

দোলের দিনে আপনার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। জীবনসঙ্গীর সাথে প্রেমময় মুহূর্ত কাটবে। আপনার জন্য সাদা রঙ আশীর্বাদ আনতে পারে। তাই হোলি খেলুন সাদা পোশাক পরে। এই রাশির দেবতা শ্রী রাম ও ভগবান শিব। তাই এঁদের সাদা, লাল ও হলুদ রঙ অর্পণ করুন। ভগবানকে সাদা রঙের ভোগ নিবেদন করুন। এতে কেরিয়ারে উন্নতি হবে।

সিংহ

সিংহ

উজ্জ্বল কমলা রং আজ আপনার সৌভাগ্য নিয়ে আসবে। বিষ্ণুর আশীর্বাদ পেতে এই রঙের আবির দিয়ে তাঁর পূজা করুন। হলুদ রঙও আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। নতুন বিনিয়োগ থেকে লাভ পাবেন। সিংহ রাশিদের জন্য শ্রী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু। তাই হোলির দিন এঁদের পায়ে হলুদ ও লাল রঙ নিবেদন করুন। এতে জীবনে আত্মবিশ্বাস ও শক্তি আসবে।

কন্যা

কন্যা

আজ আপনি ভগবানের বিশেষ আশীর্বাদ পাবেন। যার ফলে সমস্ত কাজ সহজ হয়ে উঠবে। চাকরির ক্ষেত্রে কোনও ভালো খবর আসতে পারে। আপনার ইষ্টদেবতাকে আজ সবুজ রঙের আবির দিয়ে পূজা করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ভগবান হলেন রুদ্র দেব ও মহাকালী। বেগুনি বা লাল রঙ ব্যবহার করলে জীবনে সাফল্য আসবে।

তুলা

তুলা

যে কোনও উজ্জ্বল রঙের পোশাক আপনার সৌভাগ্য বয়ে আনবে। গোলাপি, সাদা অথবা বেগুনি রঙ আপনার জন্য বিশেষ খুশি বয়ে আনতে পারে। ভগবান শিব ও হনুমানজিকে এই রাশির ভগবান বলা হয়। হোলির দিন এই ভগবানদের নীল, গোলাপি বা সবুজ রঙের আবির নিবেদন করুন।

বৃশ্চিক

বৃশ্চিক

গ্রহের অবস্থান অনুযায়ী লাল রঙ আপনার ভাগ্য ফেরাতে পারে। এই রঙের পোশাক পরুন অথবা এই রঙের আবির দিয়ে রঙ খেলায় মেতে উঠুন। যে কোনও বিষয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে চেষ্টা করলে সাফল্য আসবেই। বৃশ্চিক রাশির প্রিয় শ্রী রাম ও মা লক্ষ্মী। এই রাশির জাতকদের ভাগ্য ফেরাতে মেরুন বা বেগুনি রঙের আবির অর্পণ করুন আপনার দেব-দেবীকে। এতে আত্মবিশ্বাস বাড়বে।

ধনু

ধনু

আজ বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই রাশির জাতকগন। ধর্মীয় এবং অধ্যাত্মিক ক্ষেত্রে আপনার মন বসবে। নতুন চাকরি পেতে পারেন। বেগুনি রঙ আজ আপনার পক্ষে শুভ। এই রঙ নিয়ে মেতে উঠুন হোলির আনন্দে। ধনু রাশির দেবতা হল হনুমান জি এবং ভগবান বিষ্ণু। হোলিতে জীবনে মাধুর্য আনতে ঈশ্বরকে সবুজ, লাল রঙ নিবেদন করুন।

মকর

মকর

কালো বা গাঢ় নীল রঙ আপনার পক্ষে শুভ। দেবী মহালক্ষ্মী এবং নবদুর্গা মকর রাশির দেবতা। তাই দেবতাকে নীল বা কালো রঙের আবিরের নিবেদন আপনাকে সৌভাগ্যের পথ দেখাবে। পছন্দের খাবার আজ মন ভাল রাখবে। সকলের সাথে হুল্লোড়ে মেতে একাকিত্ব কাটিয়ে উঠুন।

কুম্ভ

কুম্ভ

আজ ভগবানের বিশেষ আশীর্বাদ পাবেন এই রাশির জাতকগণ। শ্রী রাম ও ব্রহ্মা বিষ্ণু মহেশ কুম্ভ রাশির জাতকদের দেবতা। খারাপ কাজ সম্পূর্ণ করতে কমলা, হলুদ এবং নীল রং নিবেদন করুন। নতুন কোনও সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। বেগুনি এবং নীল আজ আপনার জন্য শুভ রং। এই রঙের আবির নিয়ে খেলুন আজ।

মীন

মীন

যৌথভাবে, মীন রাশির মানুষের দেবতা হলেন শ্রী লক্ষ্মীজি এবং ভগবান বিষ্ণু। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে সাফল্য পেতে ঈশ্বরকে হলুদ ও সবুজ রঙ অর্পণ করুন। আর নিজেও হোলির দিন এই রঙ দিয়েই আনন্দে মেতে উঠুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+