বাস্তুশাস্ত্র মতে কু-নজর থেকে বাঁচাতে পারে এই কয়েকটি গাছ! ঘরে রাখার আগে দেখে নিন এদের গুণ

বাস্তুশাস্ত্র মতে কু-নজর থেকে বাঁচাতে পারে এই কয়েকটি গাছ! ঘরে রাখার আগে দেখে নিন এদের গুণ

বাড়িতে কোনদিকে কোন গাছ রাখা হবে,তা নিয়ে বহু ধরনের তত্ত্ব রয়েছে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের কাছে। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, তুলসী থেকে শুরু করে একাধিক গাছ এমন রয়েছে, যার ইতিবাচক প্রভাবে বহু লাভ হয় সংসারে। এরফলে বহু ধরনের সমস্যাার সমাধান হয়। অনেকদিন ধরে চলা কোনও জটিলতা থামিয়ে দিতে পারে এই বিশেষ ধরনের গাছগুলি। বাস্তুশাস্ত্র মতে কোন কোন গাছ, সংসারে শ্রীবৃদ্ধি করাতে পারে তা নিয়ে কিছু টিপস দিয়েছে বাস্তুশাস্ত্র। একনজরে দেখে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে পয়মন্তর কিছু গাছ, যা কু নজর থেকে গৃহস্থকে রক্ষা করে।

তুলসী

তুলসী

হিন্দু মতে বিশ্বাস করা হয়, যাবতীয় সমস্যা ও জটিলতা কাটিয়ে দিতে পারে তুলসী গাছ। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে রোগ জ্বালা থেকে শুরু করে একাধিক সমস্যার সমাধান করা যায়, বলে মনে করা হয়। ফলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে, তুলসী গাছ সংসারে বহু ধরনের সমস্যার নিষ্পত্তি করে থাকে। আর তার ফলে কু দৃষ্টি থেকেও ঘরকে বাঁচায়। ফলে এই গাছ বাড়িতে থাকা জরুরি।

লাকি বাম্বু

লাকি বাম্বু

অনেকেই সৌভাগ্যের জন্য বাড়িতে লাকি বাম্বু ট্রি বসান। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে, এই লাকি বাম্বু ট্রি থাকলে, ঘরে কারোর খারাপ নজর পড়ে না। তবে , বাড়িতে যে দরজা দিয়ে প্রবেশ করা হয়, সেই দরজার মুখে যেন লাকি বাম্বু ট্রি থাকে, তার বিষয়ে বার্তা দিয়েছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। এই গাছ বাড়িতে থাকলে নেতিবাচক দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়।

কোথায় রাখতে হবে মানি প্ল্যান্ট?

কোথায় রাখতে হবে মানি প্ল্যান্ট?

বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে, তা আর্থিক ভাগ্য তুঙ্গে রাখে বলে অনেকেই মনে করেন। তবে , বাস্তুশাস্ত্র মতে, মানিপ্ল্যান্ট বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে যদি না রাখা হয়, তাহলে তার কু প্রভাব পড়তে পারে সংসারে।
আর যদি সঠিক দিক করে মানিপ্ল্যান্ট রাখা হয় , তাহলে তা সংসারে সু প্রভাব ফেলতে পারে। এতে কোনও খারাপ নজর থেকেও গৃহস্থরা রক্ষা পান বলে মেন করা হয় ফেংশুই ও বাস্তুশাস্ত্র মতে।

পিস লিলি

পিস লিলি

আবেগ ও মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে, পিস লিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছ বাড়িতে রাখলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। বাড়িতে এই গাছ যেকোনও জায়গায় রোপণ করলেই তার ভালো ফল মিলে যায়। বলছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।

 জুঁই গাছ

জুঁই গাছ

অনেকেই মনে করেন বাড়িতে সুগন্ধী ফুলের গাছ থাকলে তাতে সাপের আনাগোনা বাড়ে। তবে বাস্তুশাস্ত্রবদের মতে, জুঁই ফুলের গাছ থাকলে বাড়িতে যেমন মিষ্টি গন্ধ ছড়ায়, তেমনই তা বাড়ির নেতিবাচক সমস্ত এনার্জিকে সরিয়ে দিতে পারে। এই গাছ বাড়ির দক্ষিণ দিক করে রোপণ করলে গৃহস্থের দাম্পত্য সুখের হয় বলে মনে করা হয়।

খারাপ আবহকে সরিয়ে স্বাস্থ্য থেকে সম্পত্তি তুঙ্গে রাখে

খারাপ আবহকে সরিয়ে স্বাস্থ্য থেকে সম্পত্তি তুঙ্গে রাখে

বাড়ির দক্ষিণ পূর্ব দিক কের যদি জেড প্ল্যান্ট রাখেন তাহলে তা সম্পত্তি , টাকা বাড়িয়ে দিতে সাহায্য করবে। যদি শিশুর ওপর কারোর কু নজর পড়ছে বলে মনে হয়, তাহলে জেড প্ল্যান্ট রাখুন পশ্চিম দিকে। যদি পূর্ব দিকে এই গাছ রাখেন তাহলে সন্তানের কেরিয়ারে প্রবল উন্নতি হবে। আর উত্তর পূর্ব দিকে মুখ করে এই গাছ রাখলে, শিক্ষকতা পেশার সঙ্গে যুক্তদের পক্ষে তা ভালো ফল দেয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+