গৃহস্থ বাড়িতে ভুলে এই গাছগুলি লাগাবেন না, কিন্তু কেন, জানুন আসল কারণ
বাস্তুশাস্ত্রে বলা হয়, বাড়িতে গাছপালা লাগানো অত্যন্ত শুভ। গাছপালা লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়। তবে এমন অনেক গাছ আছে, সেগুলি লাগালেই কিন্তু বাড়ি থেকে ইতিবাচক শক্তি বিদায় নেবে।
এমন অনেক গাছ আছে, সেগুলো ভুলেও কখনও বাড়িতে লাগাবেন না। এগুলি লাগালে বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। এমনকি অশান্তির পরিবেশ বাড়তে থাকবে। জীবনে সফলতাও অর্জন করতে পারবেন না। দেখুন কোন কোন গাছ বাড়িতে লাগাবেন না।

- কাঁটাযুক্ত
কাঁটাযুক্ত কোনও গাছ বাড়িতে লাগানো একদমই শুভ নয়। এতে অর্থহানি হতে পারে। তাই যেমন- গোলাপ গাছ লাগানো এড়িয়ে চলুন। বাড়িতে বনসাই গাছ একদমই লাগাবেন না। এগুলিতে আপনার জীবনে কখনও সফলতা আসবে না। পরিবারে সকলের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। তাই এই গাছগুলি ভুলেও বাড়িতে লাগাবেন না।
- মেহেন্দি, তেঁতুল গাছ
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে কখনোই মেহেন্দি গাছ লাগাবেন না। সেই সঙ্গে তেঁতুল গাছে লাগাবেন না। টক জাতীয় গাছ বাড়িতে লাগালে ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে। নেতিবাচক শক্তি ঘিরে ধরবে আপনাকে। অর্থহানি হতে হতে আপনাকে।
কোনও কাজে সফলতা পাবেন না। দাম্পত্য জীবনেও সুখী হবেন না। এমনকি আপনার পরিবারে অশান্তি বিরাজ করবে। চাকরিক্ষেত্রেও আপনাকে অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। তাই এই গাছ লাগানোর আগে সাবধান হোন আপনি।
- বেল গাছ
বেল গাছ বাড়িতে লাগান অত্যন্ত শুভ। তবে মনে রাখতে হবে বেলগাছ লাগালে অবশ্যই ভেবেচিন্তে লাগাবেন। দেখবেন বেল গাছ যেন কখনও শুকিয়ে না যায়। তাহলে কিন্তু আপনার বাড়িতে অর্থহানি লেগেই থাকবে।
পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি হবে। আপনি কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। যদি এই গাছ শুকিয়ে যায় তাহলে তা তুলে অন্য নতুন গাছ বসান। এই গাছের নিত্যদিন জল ঢালুন। এতে কিন্তু আপনি শিব ঠাকুরের বিশেষ কৃপাও পাবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications