মার্চ মাসে এই গ্রহদের গোচর লাভদায়ক হতে চলেছে এই রাশির জাতকদের জন্য
মার্চ মাসে এই গ্রহদের গোচর লাভদায়ক হতে চলেছে এই রাশির জাতকদের জন্য
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে সব গ্রহ স্থির অন্তরালে এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে। গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব সব জাতকের জীবনে অবশ্য পড়ে। যখনই কোনও গ্রহের রাশি পরিবর্তন হয় তখন কিছু রাশির জীবনে এর শুভ এবং কিছু রাশির জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে। ২০২২ সালের তৃতীয় মাস মার্চ শুরু হয়ে গিয়েছে। এই মাসে অনেক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে।

মার্চ মাসে এই গ্রহের গোচর হবে
মাসের প্রথম সপ্তাহেই বুধ গ্রহের গোচর ঘটবে। বুধ বাণী ও গণিতের কারক গ্রহ। বুধ গ্রহ সকাল ১১.৩১ মিনিটে শনির মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাত্রা করবে।
❑ এরপর ১৫ মার্চ দুপুরে মীন রাশিতে গোচর করবে বুধ।
❑ ১৮ মার্চ বুধ কুম্ভ রাশিতে অস্ত যাবে।
❑ এরপর আবার ২৪ মার্চ বুধ গ্রহ সকালে মীন রাশিতে গোচর করবে।
❑ মাসের শেষমাসে অর্থাৎ ৩১ মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ।

মকর রাশিতে চার গ্রহের যোগ
মার্চের প্রথম সপ্তাহে চারটি গ্রহের মিলনে চতুর্গ্রহী যোগ হবে। ৬ মার্চের আগে, বুধ মকর রাশিতে থাকবে, যেখানে শনি এবং মঙ্গল ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এ কারণে মকর রাশিতে এই গ্রহগুলোর মিলন ঘটবে।

মার্চ মাসে এই চার রাশির ভালো লাভ হবে
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য এই মাসটি খুবই শুভ হবে। আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। চাকরিজীবীদের জন্য এই মাসে ভালো সুযোগ আসবে।
মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য এই মাসটি উন্নতিতে পরিপূর্ণ হবে। হঠাৎ কোথাও থেকে আর্থিক লাভের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
তুলা রাশি: এই মাসটি অনেক দিক থেকে আপনার জন্য উপকারি প্রমাণিত হতে চলেছে। চাকরিতে বেতন বৃদ্ধি ও পদোন্নতির ইঙ্গিত রয়েছে। পরিবারের সমর্থন পাবেন এই মাসে।
মীন রাশি: এই মাসে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। আর্থিক লাভের অনেক সুযোগ থাকবে। বিদেশ ভ্রমণের ইঙ্গিত রয়েছে যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications