Planetary Parade 2025: এবার গ্রহরাও করবে প্যারেড! প্ল্যানেটারি প্যারেড কী, কত বছর অন্তর ঘটে এই বিরল ঘটনা

প্যারেড সম্পর্কে সকলেই জানেন। তবে কখনও কি শুনেছেন গ্রহরা প্যারেড করছে! তবে হ্যাঁ এবার মহাকাশে সেই দৃশ্যেরই সাক্ষী থাকবেন আপনিও। তবে নতুন বছরের শুরুতেই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী।

একই লাইনে পরপর সাতটি গ্রহ দাঁড়িয়ে থাকবে। ঠিক দেখে মনে হবে তারা যেন প্যারেড করছে। আর এমাসেই এই গ্রহদের শোভা ছড়িয়ে পড়বে আকাশে। গ্রহদের এই প্যারেটকেই কিন্তু বলা হয় 'প্ল্যানেটারি প্যারেড’।

Planetary Parade

  • খালি চোখে কোন কোন গ্রহকে দেখতে পাবেন

এই গ্রহদের তালিকায় নাম রয়েছে শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি ও মঙ্গল। যারা কিন্তু একটি সরলরেখাতেই থাকবে। আর বিজ্ঞানীদের মতে, এই ঘটনা কিন্তু অত্যন্ত বিরল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু খালি চোখে রাতে আকাশে এই গ্রহগুলিকে দেখতে পাবেন।

  • 'প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ কী

গ্রহদের সারিবদ্ধ হওয়া, গ্রহদের একসঙ্গে পরপর লাইনে থাকা কিন্তু কখনোই বিরল দৃশ্য নয়, তবে সমস্ত গ্রহদের সারিবদ্ধ হওয়া কিন্তু বিরল। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটিকে 'প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ বলা হয়। তবে এটি কবে থেকে শুরু হবে? আকাশে কবে থেকেই বা দৃশ্যমান হবে, জানেন?

  • প্ল্যানেটারি প্যারেড কী

এই সাতটি গ্রহ বিশেষ অবস্থানের সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আবার অনেক গ্রহ যখন সূর্যের একপাশে আসে, তখন আকাশে একটি রেখা দেখা দেয়, যাকে গ্রহের প্রান্তিককরণ বলে। একেও প্ল্যানেটারি প্যারেড বলা হয়।

  • কবে ঘটবে এই বিরল ঘটনা

জানুয়ারি মাসে ছাড়াও চলতি বছর মার্চ মাসে ঘটবে এই বিরল ঘটনা। ২১ জানুয়ারি আপনারা এটি দেখতে পাবেন। দ্বিতীয়টি দেখতে পাবেন মার্চ মাসের ৮ তারিখ।

  • কত বছর অন্তর ঘটে এই ঘটনা

বিজ্ঞানীদের মতে, এই বিরল ঘটনাটি প্রতি ৩৯৬ বিলিয়ন বছর বাদে ঘটে। যা চলতি বছর ঘটবে। যা শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরোনাস, নেপচুন একই সরলরেখায় দেখা যাবে। দেখে যেন মনে হবে প্যারেডের আকারে তারা রয়েছে।

  • কোন গ্রহদের খালি চোখে দেখা যাবে না

নাসার মতে, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনিকে আপনারা খালি চোখেই দেখতে পাবেন। তবে নেপচুন ও ইউরেনাসকে দেখতে কিন্তু আপনাদের টেলিস্কোপ ব্যবহার করতে হবে। যাদের আপনারা খালি চোখে একদমই দেখতে পাবেন না।

  • কোন সময়ে ঘটবে এই ঘটনা

বিজ্ঞানীদের মতে, ২৮ ফেব্রুয়ারি সাতটি গ্রহরা আবারও সারিবদ্ধ হবে। এর মধ্যে হচ্ছে শনি, বুধ, নেপচুন, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল তাদেরকে আপনারা একসঙ্গে দেখতে পাবেন। এরপর আবারও এই গ্রহগুলিকে আপনারা দেখতে পাবেন মার্চ মাসের ৮ তারিখে। ২১ জানুয়ারি ভারতীয় সময় রাত সাড়ে ৮ টা থেকে এই বিরল ঘটনাটি দেখতে পাবেন। গ্রহগুলিকে দেখে মনে হবে যেন কুচকাওয়াজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+