মীন রাশিতে মঙ্গল শুক্রের মিলনে তৈরি হচ্ছে বিরল যোগ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

মীন রাশিতে মঙ্গল শুক্রের মিলনে তৈরি হচ্ছে বিরল যোগ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

জ্যোতিষ মতে যে কোনও গ্রহের আলাদা আলাদা প্রভাব রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে আগুন, শক্তি, ভাই, ভূমি, শক্তি, সাহস, শক্তি, বীরত্ব ইত্যাদির কারক হিসাবে বিবেচনা করা হয়। পাশাপাশি শুক্র গ্রহকে বস্তুগত সুখ, দাম্পত্য সুখ, ভোগ-বিলাস, খ্যাতি, শিল্প, প্রতিভা, সৌন্দর্য, রোমান্স ইত্যাদির কারক বলে মনে করা হয়। এগুলি ছাড়াও মঙ্গল একটি অগ্নি তত্ত্বের গ্রহ, এবং অন্যদিকে শুক্রকে জল তত্ত্বের গ্রহ বলা হয়। এমন পরিস্থিতিতে, যে কোনও রাশিতে আগুন এবং জলের উপাদানগুলির সংমিশ্রণ প্রায় সমস্ত রাশিকে প্রভাবিত করে।

মঙ্গল শুক্রের মিলন

মঙ্গল শুক্রের মিলন

ইতিমধ্যেই গত ২৭ এপ্রিল ২০২২ বুধবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে শুক্র কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে পৌঁছেছে। অপরদিকে মঙ্গল এই সবে ১৭ মে ২০২২ তারিখ সকাল ৮টা ৫৮ মিনিটে মীন রাশিতে অবস্থান পরিবর্তন করে প্রবেশ করেছে। সেখানে ইতিমধ্যে উপস্থিত রয়েছে শুক্র। এবং আগামী ২২ মে এই দুটি গ্রহের মিলন হতে চলেছে মীন রাশিতে। জ্যোতিষ মতে এটি একটি 'প্ল্যানেটারি কনজাঙ্কশন' তৈরি করবে। এছাড়াও মীন রাশিতে শুক্রের উচ্চ অবস্থান বর্তমান রয়েছে, এর ফলে শুক্রের এই উচ্চ অবস্থান মঙ্গল গ্রহের প্রভাবকে অনেকাংশে কমিয়ে দেবে। আর এই মিলনের ফলে তৈরি হচ্ছে বিরল সুমঙ্গল যোগ। এর ফলে প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির জীবনে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে হবে। মীন রাশিতে মঙ্গল ও শুক্রের মিলনে এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে সামঞ্জস্য আনবে। এই সময়ে, এই রাশির জাতকরা কোনও মহিলা বন্ধুর কাছ থেকে প্রচুর সুবিধা পেতে সক্ষম হবেন। এই রাশির জাতক জাতিকাদের হজম সংক্রান্ত সমস্যা এবং চোখের সঙ্গে সম্পর্কিত যে কোনও ধরণের সংক্রমণের সমস্যা হতে পারে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে মঙ্গল-শুক্রের অবস্থানের কারণে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এই সময় মঙ্গল জাতকদের রাগ বাড়িয়ে দেবেন এবং এরফলে প্রেমিকার সঙ্গে বিবাদের কারণ হয়ে উঠবে। তাই এমন সময়ে কথা বলার সময় কথাবার্তায় সংযম রাখা জরুরী। এই সময় বৃশ্চিক রাশির জীবনে খরচ বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা জরুরী।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+