দিওয়ালির সময় গ্রহদের অবস্থা থাকবে টালমাটাল, এই রাশিদের ওপর পড়বে প্রভাব
অক্টোবর মাস শুরু হতে শুধু একদিন বাকি। আগামী মাস গ্রহদের বিচারে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে যেখানে গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে। অন্যদিকে গ্রহের রাশি পরিবর্তন ও মার্গী হওয়াও রয়েছে। অক্টোবরে সূর্যগ্রহণেরও দেখা মিলবে।

গ্রহদের গোচর–বদল
শনিদেব ধনতেরসের দিন মার্গী হতে চলেছে। এর ফলে অনেক রাশির ওপর এর প্রভাব পড়বে। অন্যদিকে দিওয়ালির পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর সূর্য গ্রহণ হতে চলেছে। এর জন্য অনেক রাশি প্রভাবিত হবে। এছাড়া ৩০ অক্টোবর মঙ্গল গ্রহ বক্রী হতে চলেছে, যার প্রভাব পড়বে সব ১২ টি রাশির ওপরই।

মেষ রাশি
এই তিন গ্রহের পরিস্থিতি বদলে যাওয়ার ফলে মেষ রাশির ওপর এর শুভ প্রভাব পড়বে। মেষ রাশির জাতকদের এই সময় ধনলাভ হবে এবং ব্যবসায় অনেক সুবিধা পাওয়া যাবে। যদিও এই রাশির মানুষদের বিনিয়োগের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।

কন্যা রাশি
গ্রহের চাল বদল কন্যা রাশির ওপরও প্রভাব পড়বে। এই রাশির জাতকদের প্রেম সম্পর্ক মজবুত হবে। অন্যদিকে, কেউ যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে কোথাও থেকে শুভ খবর পাওয়ার যোগ তৈরি হচ্ছে।

তুলা রাশি
গ্রহদের গোচর ও চাল পরিবর্তনে তুলা রাশির জাতক-জাতিকারা বেশ সুবিধা পেতে পারেন। ধন লাভের যোগ তৈরি হচ্ছে। আয়ের নতুন উৎস খুলে যাবে। এরকম স্থিতিতে প্রচেষ্টা চালিয়ে যান।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications