আর্থিক সঙ্কট কাটাতে বাড়িতে এইদিকে রাখুন দেবী লক্ষ্মীর মূর্তি, কেমনই বা ছবি রাখবেন, জানুন

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রত্যেকটি জিনিস সঠিক জায়গায় রাখতে হয়, তবেই কিন্তু দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। দেবী লক্ষ্মীর পুজো করলে তবেই আপনি জীবনে মায়ের আশীর্বাদ পাবেন। প্রচুর সম্পদের অধিকারী হবেন।

তবে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আপনি কিন্তু বাড়ির যেখানে সেখানে রাখতে পারবেন না। আর্থিক লাভের জন্য মা লক্ষ্মীর ছবি এই দিকে রাখুন। কোন দিকে বা ছবি রাখা শুভ। কেমনই বা ছবি রাখবেন বাড়িতে, জানুন।

lakhsmi-Puja

  • এই ছবি বাড়িতে রাখুন

বাস্তুশাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। সেই ব্যক্তিদেরও কিন্তু অর্থপ্রাপ্তি হতে থাকে। হাতির পিঠে চড়া মা লক্ষ্মীকে বলা হয় গজলক্ষ্মী। যদি এরকম ছবি আপনি বাড়িতে রাখতে পারেন, তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে।

যদি দেখেন হাতিটি একটা সুরে করে একটি কলসি বহন করছে, তাহলে কিন্তু সেই ছবি আপনার বাড়িতে রেখে দিতে পারেন। যদি আপনি নিত্যদিন দেবীর পুজো করেন, তাহলে আপনার আর্থিক দিকে ভীষণ লাভ হবে। সংসারেও খুব উন্নতি দেখা যাবে। পরিবারে সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন।

  • এই দিকে রাখুন দেবীর ছবি

বাড়ির উত্তর-পূর্ব কোণে বা মন্দিরে গজলক্ষ্মীর মূর্তি বা ছবি রাখা অত্যন্ত শুভ। তবে আপনার ঠাকুর ঘরের ডানদিকেও মূর্তি রাখতে পারেন। আবার বাড়ির উত্তর দিকেও রাখতে পারেন। কিন্তু ভুলেও কখনও দক্ষিণ দিকে মা লক্ষ্মীর ছবি রাখবেন না। এতে অর্থহানি হয়।

  • পিতল, কাঠ বা মাবেলের মূর্তি রাখুন

বাস্তুশাস্ত্রে বলা হয়, দাঁড়ানো ভঙ্গিতে দেবী লক্ষ্মীর ছবি বাড়িতে রাখা উচিত নয়। যদি পারেন পিতল, কাঠ বা ব্রোঞ্জ বা মার্বেলে তৈরি লাল রঙের মূর্তি আপনি বাড়িতে রাখতে পারেন। এতে দেবীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর। আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি।

  • রাগী মূর্তি রাখবেন না

বাড়িতে আপনি দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি যাই রাখুন না কেন, তবে দেখবেন সেই মূর্তি যেন কখনও রাগী মূর্তি না হয়। রাগী মূর্তি কিন্তু অসময়ের ইঙ্গিত দেয়। তাই এই মূর্তি রাগী রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+