ঘরের কোন দিকে গণেশের মূর্তি রাখলে সব বাস্তদোষ কেটে যায়, জেনে নিন বিস্তারিত

ঘরের কোন দিকে গণেশের মূর্তি রাখলে সব বাস্তদোষ কেটে যায়,জেনে নিন বিস্তারিত

গণেশ চতুর্থীর উৎসব শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। কেউ সাতদিন তো কেউ টানা ১৫ দিন ধরে রাখবেন গণেশ মূর্তি। এলাহি আয়োজন মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গেও এখন গণেশ পুজোর বেশ ঘুম শুরু হয়েছে। সিদ্ধিদাতাকে ঘরে এনে অনেকেই পুজো করছেন। এতে একটা ইতিবাচক প্রভাব দেখা যায় বাড়িতে। বাস্তু মতে গণেশের মূর্তি ঘরে বা কর্মক্ষেত্রে সঠিক জায়গায় রাখলে সব বাস্তু দোষ কেটে যেতে পারে নিমেষে। ভারতের স্থাপত্য শাস্ত্রে নাকি বিশেষ ভাবে এর উল্লেখ আছে। কারণ যেকোনও শুভ কাজের আগে গণেশ পুজো হয়ে থাকে। তাই বাড়িতে একটা গণেশ মূর্তি থাকলে নেতিবাচর প্রভাব দূর হয়।

বাস্তুশাস্ত্র কী বলছে

বাস্তু শাস্ত্র বলছে ঘরের দরজার সামনে গণেশ মূর্তি রাখা খুব ভাল। আর যদি বাড়ি বা কর্মস্থলের সদর দরজার সামনে গণেশের মূর্তি বা ছবি রাখতেই হয় তাহলে তার ঠিক পিছনে যেন দেওয়াল থাকে। অর্থাৎ গণেশের মূর্তি রাখার প্রধান নিয়মই হল পিছনে একটা দেওয়াল রাখতে হয়। তাহলে শুভ বলে মনে করা হয়।

যাঁরা কর্মক্ষেত্রে সমৃদ্ধি লাভ করতে চান এবং বাড়িতে স্বচ্ছলতা আনতে চান তাহলে লাল রঙের গণেশ বাড়িতে বা কর্মস্থলে রাখুন তাহলে সুখ এবং সমৃদ্ধি ঘরে বিরাজ করবে। বাস্তুদোষ অনেকটাই কেটে যাবে। তবে ভুলেও কয়েকটি জায়গায় গণেশের মূর্তি এবং ছবি রাখবেন না। সিঁড়ির নীচে। বাথরুমে, শোবার ঘরে গণেশের মূর্তি রাখবেন না।

গণেশের মূর্তি রাখার সবচেয়ে ভাল জায়গা হল উত্তর পূর্ব দিক। বা পূর্ব দিক। সেদিকে গণেশের মূর্তি স্থাপন করুন। দিক বিচার করে বাড়িতে বা কর্মস্থলে গণেশের মূর্তি রাখলে সিদ্ধিদাতা প্রসন্ন হবেনই। একই সঙ্গে গণেশের মূর্তি যেখানে রাখবেন সেখানে যেন কোনও দুর্গন্ধ না থাকে। অর্থাৎ ভুলেও নোংরা-আবর্জনার গন্ধ আসছে এমন জায়গায় গণেশের মূর্তি রাখবেন না। যেখানে গণেশের মূর্তি বা ছবি রাখবেন সেই জায়গাটি যেন পরিচ্ছন্ন এবং সুগন্ধ থাকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে।

আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ গণেশের মূর্তি বা ছবি বাছাইয়ের সময় সেটা খুব ভাল করে দেখে নেবেন। গণেশের মূর্তিটি যেন খুব সুন্দর হয়। আর গণেশের মূর্তির শুর যেন বাম দিকে থাকে। অর্থাৎ কোনও ভাবেই যেন ডান দিকে মূর্তির শুড় না হয়। কারণ বাম দিকে গণেশের শুঁড় থাকলে সেটা বেশি শুভ বলে মনে করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+