Pitru Paksha 2023: ত্রিদোষ কী, ভুলেও পিতৃপক্ষের সময় এই জিনিসগুলি কিনবেন না, কিন্তু কেন?
হিন্দুধর্ম থেকে জ্যোতিষশাস্ত্রে (astrology) পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় শ্রাদ্ধ, দান, তর্পণ করা খুব শুভ। তবে এমন অনেক কাজ আছে যেগুলি করা কিন্তু অত্যন্ত অশুভ। সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে না, শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে লেগে থাকবে আপনার অশান্তিও। জানুন পিতৃপক্ষের সময়ে কোন কোন কাজ করবেন না।
সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, যা চলবে অক্টোবর মাস পর্যন্ত। এসময়ে কোন কোন কাজ ভুলেও করবেন না, দেখুন।

- এগুলি কিনবেন না
বলা হয়, পিতৃপক্ষের সময় নতুন বাড়ি, গাড়ি, জমি, কাপড় ইত্যাদি কেনা একদমই উচিত নয়। এগুলি কিনলে পূর্বপুরুষেরা নাকি রেগে যান, তাদের কোপে আপনার জীবনে লেগে থাকবে নানান সঙ্কট।
- ঝাঁটা
পিতৃপক্ষের সময়ে ঝাঁটা কখনোই কিনবেন না, কারণ ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। আর দেবীকে আমরা ধনসম্পদের দেবী বলেই জানি। তাই এসময় যদি আপনি বাড়িতে ঝাঁটা কিনে নিয়ে আসেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে।
- নুন
পিতৃপক্ষের সময় নুন কখনোই কিনবেন না। এটি কিনলে আপনার পরিবারে অশান্তি লেগেই থাকবে। সদস্যদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে না। কারোর সঙ্গে আপনার মিল থাকবে না, তাই নুন না কেনার চেষ্টা করবেন।

- সরষের তেল
ন্যায়ের দেবতা শনি প্রতীক হল সরষের তেল। শনিদেবের কুদৃষ্টি যদি কারোর উপর পড়ে তাহলে কিন্তু তার জীবনে নানান সমস্যা আসতে পারে। সরষের তেল কখনোই বাড়িতে কিনবেন না এই সময়ে। এটি কেনা খুব অশুভ বলে মনে করা হয়।
- কোন কোন জিনিস দান করা শুভ
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পিতৃপক্ষের সময় এই জিনিসগুলো কেনা খুব অশুভ বলে মনে করা হয়। এটি ত্রিদোষ বলে মনে করা হয়। তবে এগুলো আপনি কিন্তু দান করতে পারেন। সেগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ।
- ত্রিদোষ কী
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ত্রিদোষ যারা পান তারা অনেক সমস্যার সম্মুখীন হন। এতে আর্থিকভাবে ক্ষতি হয় তাদের। কেরিয়ারে নানান সমস্যা লেগে থাকে। কোনও কাজেই আপনার পাবেন না সফলতা। লেগে থাকবে জীবনের নানা অসুবিধা, নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications