Pitru Paksha 2023: পিতৃদোষ দূর করতে পিতৃপক্ষের সময় মানুন এই প্রতিকারগুলি
জ্যোতিষশাস্ত্রে (astrology) পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এসময় এমন অনেক কাজ আছে যেগুলি করা খুব শুভ। আবার এমন অনেক কাজ আছে যেগুলি করলে পূর্বপুরুষেরা খুব রেগে যান। এসময় পূর্বপুরুষদের খুশি রাখা খুব দরকার, তাহলেই আপনার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।
যদি পিতৃদোষ আপনার জন্মকুণ্ডলী থাকে বা কোন কারণে আপনি পিতৃ দোষ পান তাহলে কিন্তু আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনি আগে থেকেই যদি এটার প্রতিকার করে করবেন। না হলে নানান সমস্যার মুখে পরতে হবে আপনাকে। পিতৃদোষ দূর করতে আপনি মানুন এই টিপসগুলি।

- বাড়ির বড়দের সেবা করুন
পিতৃদোষ দূর করতে চান তাহলে আপনার বাড়ির বড়দের অর্থাৎ আপনার বাবা-মা বড় ভাইয়ের সেবা করুন। তাদের সম্মান দিন। তাদের মতন করে ভালোভাবে থাকার চেষ্টা করুন, নিঃস্বার্থভাবে বাবা-মায়ের সেবা করুন।
- পূর্ব পুরুষদের জল নিবেদন করুন
প্রত্যেকদিন সকালবেলা জলে কালো তিল, যব মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে সেই জল অর্পণ করুন। এতে আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন এবং যদি পারেন তাদের অন্ন দান করতে পারেন। এটি করলে আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন এবং পিতৃ দোষ দূর হবে।
- এদেরকে খাওয়ান
আপনি যদি পিতৃদোষ দূর করতে চান তাহলে পিতৃপক্ষের সময় গরু, কুকুর, পিঁপড়েকে খাওয়াবেন।
- ভগবান শিবের অভিষেক করুন
পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পেতে এবং পিতৃদোষ দূর করতে আপনি সোমবার এবং শুক্রবার ভগবান শিবের অভিষেক করুন। এটি করলে আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন।

- ভোলেবাবাকে এগুলি দিন
এই সময়ে গঙ্গা জলে কালো তিল, বেলপাতা দিয়ে ভগবান শিবকে দিন, তিনি খুশি হলে পূর্বপুরুষেরাও খুশি হবেন।
- গীতা পাঠ করুন
পূর্বপুরুষদের খুশি করতে পিতৃপক্ষের সময় ভাগবত গীতা পাঠ করুন, মন দিয়ে ঠাকুরকে ডাকুন। এসময় কখনোই আমিষ খাবার খাবেন না। দেবতার পূজো করুন, তাহলেই আপনি পিতৃদোষ থেকে বেরোতে পারবেন ও পূর্বপুরুষেরাও খুশি হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications