পিতৃপক্ষ এই রাশিদের জন্য অত্যন্ত শুভ, তৈরি হচ্ছে আকস্মিক ধনলাভের যোগ

হিন্দু ধর্মে পিতৃপক্ষের আলাদা মাহাত্ম্য রয়েছে। এটি শ্রাদ্ধপক্ষ নামেও পরিচিত। এই সময় আত্মীয়-পরিজন নিজের পূর্বপুরুষদের পিণ্ডদান ও তর্পণ করে তথা তাঁদের মৃত্যুতিথিতে শ্রাদ্ধ কর্ম করে। এতে পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আত্মীয়-পরিজনদের আশীর্বাদ প্রদান করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই পিতৃপক্ষ এই রাশির জাতকদের জন্য খুব শুভ। এই জাতকদের এই সময় আকস্মিক অর্থ পাওয়ার যোগ তৈরি হচ্ছে।

মেষ রাশি

মেষ রাশি

এই সময় আপনার অশান্তি কম হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো বোধ করবেন। আয় বৃদ্ধির কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সম্পত্তিতে বিনিয়োগকৃত অর্থ ভালো লাভ দেবে। এই সময়টি নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

ঋণ দেওয়া অর্থ এই সময় ফেরৎ পেতে পারেন। অন্য কোনও উৎস থেকে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য এই শুভ সময়ের সদ্ব্যবহার করুন। এই সময়ে আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে ভালবাসা এবং উৎসাহ পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

সফর যোগ তৈরি হয়েছে। বিনিয়োগের জন্য এই সময় খুবই শুভ। যদি বিনিয়োগ করতে চান তাহলে দীর্ঘসময়ের জন্য বিনিয়োগ করা সঠিক হবে। যাঁরা চাকরি করছেন, তাঁরা কৌশল শেখার ও নিজের কেরিয়ারে আগে বাড়ার সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনি যদি অবিবাহিত হন এবং বিয়ের প্রস্তাব খুঁজছেন, তাহলে এটি একটি ভাল সময়। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়টা আপনার অগ্রগতির জন্য বা ভবিষ্যতে নতুন পদ পাওয়ার জন্য শুভ। যারা গাড়ি বা অচল সম্পত্তি কেনার কথা ভাবছেন, এটি তাদের জন্য একটি শুভ সময়। মায়ের স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি হবে ও ধন লাভের প্রবল যোগ তৈরি হবে। চাকরি বদল করার জন্য এই সময়টি উত্তম। বৈবাহিক জীবন সুখময় ও শান্তিপূর্ণ থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+