মহালয়ার আগে বাড়িতে এই কাজগুলি করলে সৌভাগ্য-সমৃদ্ধি তুঙ্গে থাকে! একনজরে কিছু বাস্তুটিপস
মহালয়ার আগে বাড়িতে এই কাজগুলি করলে সৌভাগ্য-সমৃদ্ধি তুঙ্গে থাকে! একনজরে কিছু বাস্তুটিপস
আর মাঝে মাত্র কয়েকটা দিন। তারপরই পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। মহালয়ার তর্পণের হাত ধরে গঙ্গাস্নানের স্নিগ্ধতায় বাঙালি নিজেকে পুজোয় ছন্দে মাতিয়ে নেবে। মহালয়ার সকালে পিতৃপুরুষের উদ্দেশে জলদান করে পূণ্যলাভের পাশপাাশি মহামায়াকে আবাহন করার দিকে প্রস্তুতি পূর্ণ করবে বাঙালি। এদিকে, বাস্তুশাস্ত্রমতে কয়েকটি টিপস এমন রয়েছে, যেখানে বলা হচ্ছে, মহালয়ার আগে পর্যন্ত পিতৃপক্ষে কয়েকটি বাস্তপ টিপস মেনে চললে ঘরে আসে সুখ শান্তি।

পূর্ব পুরুষের ছবি
মনে করা হয়, পিতৃপক্ষের পূর্ব পুরুষরা 'জল' পেতে নিজের পরিবারের পছন্দের মানুষের আশপাশে বিভিন্ন রূপ নিয়ে ঘোরাফেরা করেন। এহেন মত শাস্ত্রে রয়েছে বলে শোনা যায়। সেই জায়গা থেকে দাম্পত্যের সুখ ধরে রাখতে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, শোবার ঘরে কোনও মতেই যেন পিতৃপুরুষের ছবি না লাগানো হয়। পিতৃপুরুষের ছবি যদি শোবার ঘরে লাগানো হয়, তাহলে তা খুব একটা ভালো ফল দেয় না।

পিতৃ পুরুষের ছবি কোথায় লাগাবেন?
বাস্তুশাস্ত্র মতে, পিতৃপুরুষের ছবি বাড়ির দক্ষিণ দিকে লাগানো হবে। যাতে ছবিতে রাখা পিতৃপুরুষের মুখ দক্ষিণ দিকে থাকে, তার বন্দোবস্ত করার পরামর্শ দিয়ে দেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও বাড়ির দক্ষিণ অংশে এই ছবি লাগালে, আসা যাওয়া করার সময়ই দেখা যেতে পারে এই পিতৃপুরুষের ছবি। এতে ঘরে পেরে শান্তি । মহালয়ার আগে বাড়িতে সাজসজ্জার সময় দেবীপক্ষের আগে এই বিষয়ে খেয়াল রাখতে হবে।

দরজায় জল
পিতৃপক্ষ চলার সময় অর্খাৎ আসন্ন ৬ অক্টোবরের আগে পর্যন্ত সময়ে, ঘর পরিষ্কার রাখা জরুরি। ফলে রোজই সকালে সদর দরজার সামনে জল ঢালার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। আসে সমৃদ্ধি , সৌভাগ্য। এছাড়াও মহালয়া না আসা পর্যন্ত বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এই দিকে প্রদীপ জ্বালালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর মনে করা হয় এই প্রদীপ জ্বালানোর প্রক্রিয়ার হাত ধরে সংসারে ধনধান্যের অভাব হয় না।

মহালয়ার আগে খেয়াল রাখুন এই জিনিসগুলি!
এদিকে, মহালয়ার আগে খেয়াল রাখতে হবে, ঘর যেন পরিষ্কার পরিচ্ছন থাকে। মনে করা হয়, পিতৃপক্ষে পিতৃ দোষ থেকে শুরু হয় বিভিন্ন রকমের সমস্যা। আর তার রুখতেই বিভিন্ন ধরনের টিপস দিচ্ছেন জ্যোতিষবিদরা। ঘরে পুরনো ইলেকট্রিকের জিনিস সরানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। এছাড়াও ধুলো ময়লা সরিয়ে , কোনও এঁটো জিনিস থাকলে তা সরিয়ে তবেই ঘর পরিষ্কার রাখার বন্দোবস্ত করুন।












Click it and Unblock the Notifications