কবে তৈরি হবে পিশাচ যোগ, বাড়তি খরচ এড়িয়ে চলবেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য খারাপ হতে পারে। এসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। এবার মীন রাশিতে শনি ও রাহুর মিলন ঘটতে চলেছে। যে কারণে তৈরি হবে 'পিশাচ যোগ’।

এই যোগ অত্যন্ত অশুভ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর নানান খারাপ প্রভাব পড়বে। কোনও কাজই তারা এগিয়ে যেতে পারবেন না। মার্চ মাসের ২৯ তারিখ ১০ টা ৭ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শনি। আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ। দু গ্রহের মিলনেই তৈরি হবে এই অশুভ যোগ। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। এসময় কোনও কাজেই তারা এগিয়ে যেতে পারবেন না। জীবনে নানান সমস্যা আসবে। এমনকি আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের খুব সতর্ক হয়ে সব কাজ করা উচিত। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এসময় বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করা এড়িয়ে চলুন। এসময় বাড়তি খরচ আপনার বাড়তেই থাকবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নিতে হবে আপনাকে। আর্থিক ক্ষতি হতে পারে আপনার। আপনার খরচ বাড়তে থাকবে। ভেবেচিন্তে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে কাজ করবেন। এসময় মাথায় ঠান্ডা রেখে কাজকর্ম করবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীরের বিশেষ যত্ন নিতে হবে। অংশীদারিত্ব কোনও ব্যবসা বিনিয়োগ করবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দাম্পত্য জীবনেও নানান সমস্যা আসবে। সব অহংকার ত্যাগ করতে হবে আপনাকে। সকলের সঙ্গে মতবিরোধ বাঁধতে পারে। তাছাড়া পারিবারিক শান্তি নষ্ট হবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না।

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের বাড়তি ব্যয় বাড়তে থাকবে। এসময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। তাছাড়া এই সময় আপনার হাঁটুর ব্যথায় ভুগতে হতে পারে। আপনাকে পেটের সমস্যায় ভুগতে হবে। কোনও প্রকল্পে বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে। ভুল করেও বিভ্রান্তি বা তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনার প্রিয়জনের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+