সূর্যের স্থান পরিবর্তনে সাবধানে থাকতে হবে মীন রাশির জাতকদের, নাহলে হবে বিপদ
সূর্যের স্থান পরিবর্তনে সাবধানে থাকতে হবে মীন রাশির জাতকদের, নাহলে হবে বিপদ
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করেন। সেইমত জুলাই মাসে সূর্য দেব নিজের স্থান বদলে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। আগামী ১৬ জুলাই গ্রহদের অধিপতি সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবেন। কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং চন্দ্রের ঘরে সূর্যের প্রবেশ একাধিক রাশির উপর বিভিন্ন রকমের প্রভাব ফেলতে চলেছে। কিন্তু এই পরিবর্তনে সবথেকে বেশি প্রভাবিত হবে মীন রাশি। জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকাদের উপর।

সিদ্ধান্ত নিন ভেবে
মীন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশিতে সূর্যের এই অবস্থানের সময় খুব চিন্তাভাবনা করে যেকোনও ধরনের কাজ করা উচিত। এমনকি যদি কোনও কাজে বাধা আসে তাহলে সেই কাজ আপাততঃ এড়িয়ে যাওয়াই ভালো, নাহলে এর ফলে মানসিক বিভ্রান্তির অবস্থা তৈরি হতে পারে। কিন্তু যদি দৃঢ় সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে সেই কাজ করা যাবে।

শরীর চর্চা করা
মীন রাশির জাতক জাতিকাদের মানসিক শক্তি বাড়াতে ধ্যান করা উচিত। ধ্যান করলে মানসিক বিভ্রান্তি থেকে এই সময় উপশম পাবেন। শরীরে দুর্বলতা অনুভূত হতে পারে, আর তার জন্য ধ্যানের পাশাপাশি কিছু সময় যোগ বা প্রাণায়াম করাও ভালো ফল দেবে। এই সময় চাইলে জিম যেতে পারেন। এছাড়াও বাড়িতে নানা রকমের শরীর চর্চার মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেও ভালো ফল পাবেন।

ব্যবসায় অর্থের ক্ষতি
এই সময় ব্যবসায়ীদের খুব সাবধানে পরিকল্পনা করে ব্যবসা করতে হবে যাতে সেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা কম থাকে। নাহলে এই সময় আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় আর্থিক সাশ্রয়ের জন্য প্রচেষ্টা করতে হবে। এই সময় যথা সম্ভব বিরোধ এড়িয়ে যাওয়াই ভালো, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

স্বাস্থ্যের যত্ন
মীন রাশির জাতক জাতিকারা এই সময় নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন, কারণ বড় কোনও রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্তানদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ছোটখাটো শারীরিক সমস্যা হলে তাকে অবহেলা করার কোনও মানে নেই। সময় মত যে কোনও অসুখের চিকিৎসা করতে হবে। অনেক সময় ছোট রোগ পরে বড় আকার ধারণ করে। তাই রোগ হলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করাতে হবে।

দুর্ঘটনা প্রবণ
মীন রাশির ব্যক্তিরা এই সময় দুর্ঘটনা থেকে খুব সামলে থাকুন। যদি গাড়িতে ভ্রমণে যেতে চান, তাহলে আগে থেকে গাড়ি সার্ভিসিং করে নিন, পাশাপাশি স্টেপনি এবং টুল বক্স চেক করুন। যাত্রাপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই খুব দরকার হলে তবেই কোথাও বাইরে যান। এই সময় সাবধানতা অবলম্বন করে সব ট্রাফিক নিয়ম মেনে চলাই ভালো। জোরে গাড়ি চালাবেন না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications