সপ্তাহান্ত জুড়ে আকাশে দেখা মিলবে ‘‌পিঙ্ক মুন’‌–এর, জানুন সময়, তারিখ সহ একাধিক তথ্য

সপ্তাহান্ত জুড়ে আকাশে দেখা মিলবে ‘‌পিঙ্ক মুন’‌–এর, জানুন সময়, তারিখ সহ একাধিক তথ্য

বছরের অন্যতম জ্যোতিবিদ্যা চমক এপ্রিল মাসের পূর্ণিমা, যাকে '‌পিঙ্ক মুন’‌ বলা হয়, তা গোটা সপ্তাহান্ত জুড়ে আকাশ আলোকিত করবে। হিন্দুদের জন্য, এই পূর্ণিমার সময় হনুমান জয়ন্তী পালন হয়, যা ভগবান হনুমানজির জন্মদিবস হিসাবে উদযাপন করা হয়। হিন্দু চন্দ্র মাসের চৈত্রের পূর্ণিমার দিনে বেশিরভাগ এলাকায় পালিত হয়। শনিবার অর্থাৎ ১৬ এপ্রিল ছিল হনুমান জয়ন্তী। পিঙ্ক মুন ২০২২ ভারতের আকাশ থেকেই দেখা যাবে। আসুন এই পিঙ্ক মুন সম্পর্কে সব তথ্য, তারিখ, সময় জেনে নেওয়া যাক।

কেন পিঙ্ক মুন বা গোলাপী চাঁদ বলা হয়

কেন পিঙ্ক মুন বা গোলাপী চাঁদ বলা হয়

এপ্রিলের পূর্ণিমাকে '‌পিঙ্ক মুন'‌ বা '‌গোলাপী চাঁদ'‌ বলার কারণ হল এপ্রিল মাসেই উত্তর আমেরিকা জুড়ে গোলাপী রঙের বন্য ফুল দেখা যায়। তবে জেনে রাখুন, চাঁদের রঙ কিন্তু গোলাপী বা পিঙ্ক হয় না। পিঙ্ক মুনের নামটি একটু বিভ্রান্তিকর কারণ পূর্ণিমা আসলে কমলা রঙের উজ্জ্বল হয়। এপ্রিলের পূর্ণিমার অন্য নামগুলি হল স্প্রাউটিং গ্রাস মুন, গ্রোয়িং মুন, ফিশ মুন এবং হারে মুন। এই পূর্ণিমা সুপারমুন নামেও পরিচিত, এর অর্থ এই চাঁদ স্বাভাবিকের তুলনায় বেশিমাত্রায় চাঁদের কাছে থাকে, যার জন্য একে বড় ও আরও উজ্জ্বল দেখায়।

কখন দেখা উচিত পিঙ্ক মুন ২০২২

কখন দেখা উচিত পিঙ্ক মুন ২০২২

যে কোনো পূর্ণিমা দেখার সেরা সময় হল চন্দ্রোদয়ের সময়, যখন এটি পূর্ব দিগন্তে দেখা যায়। এই সময় চাঁদের রঙ উজ্জ্বল কমলা বর্ণের হয়, যা ধীরে ধীরে হলুদ রঙের হতে থাকে এবং অবশেষে তা সাদা উজ্জ্বল বৃত্তে পরিণত হয় যখন রাতের আকাশে ওঠে।

ভারত থেকে কবে দেখা যাবে পিঙ্ক মুন ২০২২

ভারত থেকে কবে দেখা যাবে পিঙ্ক মুন ২০২২

নাসার মতে, গোলাপী চাঁদ বা পিঙ্ক মুন দেখা যাবে শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত। তবে ১৬ এপ্রিল শনিবার এই চাঁদ খুব সুন্দরভাবে দেখা গিয়েছিল ভারত থেকে। শনিবার ১৬ এপ্রিল রাত ১২টা ২৫ মিনিটে রাতের আকাশে এই গোলাপী চাঁদ দেখা যায় কিছুক্ষণের জন্য। তবে ১৬ থেকে ১৮ এপ্রিল সকাল পর্যন্ত গোটা সপ্তাহান্ত এই চাঁদের দেখা মিলবে, ১৭ এপ্রিল রাত ১২টা ১৫ নাগাদ এই চাঁদের পুরো সম্পূর্ণতা নজরে আসবে।

আগামী মাসে চন্দ্রগ্রহণ

আগামী মাসে চন্দ্রগ্রহণ

পূর্ণিমার সময়, কখনও কখনও পৃথিবীর ছায়া চাঁদের উপর আংশিক বা সম্পূর্ণ পড়ে, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। পরবর্তী চন্দ্রগ্রহণ ১৫-১৬ মে ২০২২-এ ঘটতে চলেছে। গ্রহণের সময় চাঁদের রং মর্চে পড়া লোহার মতো লাল হয়ে যায়। যাকে মানুষ ব্লাড মুন বলে। সাধারণত, যখন সূর্যের আলো পৃথিবীর চার দিক থেকে চলে গিয়ে চাঁদের ওপর পড়ে তখন চাঁদ লাল দেখায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+