ডিপ্রেশন কাটাতে 'নুন' এর গুরুত্ব প্রবল, এর ব্যবহার সম্পর্কে যা বলছে বাস্তুশাস্ত্র

ডিপ্রেশন এমনই এক সমস্যা যা বহু হাসিখুশি মানুষকেও কাবু করে দিতে পারে। আর বাড়ির কোনও সদস্য যদি ক্রমাগত অবসাদে ভুগতে থাকেন , তাহলে বাড়ির বাকিদেরও সেই পরিস্থিতি ভালো লাগে না।

ডিপ্রেশন এমনই এক সমস্যা যা বহু হাসিখুশি মানুষকেও কাবু করে দিতে পারে। আর বাড়ির কোনও সদস্য যদি ক্রমাগত অবসাদে ভুগতে থাকেন , তাহলে বাড়ির বাকিদেরও সেই পরিস্থিতি ভালো লাগে না। স্বভাবতই বাড়িতে একটা গুমোটভাব তৈরি হয়। তবে এই সমস্যা সমাধানের রাস্তা দেখাচ্ছে বাস্তুশাস্ত্র। এক চুটকি নুন তথা সৈন্ধব লবণ দিয়েই এই সমস্যা কাটিয়ে তোলা যায়। শুধু তাই নয়, নুন গৃহস্থের বহু শুভফল দায়ক কাজে ব্য়বহৃত হতে পারে।

ডিপ্রেশান এড়াতে লবণের ব্যবহার

ডিপ্রেশান এড়াতে লবণের ব্যবহার

সৈন্ধব লবণ চিমটে করে নিয়ে বাড়ির বাথরুমের বেসিনে ফেলেদিন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন,এরপর জলের তোড়ে তা বেসিন দিয়ে যেন বেড়িয়ে যায় এমন জায়গয়া ওই কিছুটা নুন ফেলুন। তবে বেসিনের বাইরে যেন একটুও নুন না পড়ে সেদিকে নজর দিন। বাড়িতে যিনি অবসাদে ভুগছেন তাঁকেই এই কাজ করতে হবে। বাস্তুশাস্ত্রবিদদের দাবি এতে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়।

গৃহশান্তিতে নুন

গৃহশান্তিতে নুন

নেতিবাচক কোনও শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না যদি নুনের ব্যবহার করা যায়। এজন্য বাড়ি পরিষ্কারের সময়, পরিষ্কার করার জলে নুন ফেলে দিন।
সেই জল দিয়ে ঘর মুছে নিলে বাস্তুশাস্ত্র মতে গৃহস্থে থাকতে পারে না কোনও নেতাবাচক শক্তির প্রভাব।

স্টোর রুমে লবণ

স্টোর রুমে লবণ

বাড়ির স্টোর রুমে একটি বাটিতে নুন রেখে দিলেও বাড়িতে শান্তি বিরাজ করবে বলে মত বাস্তুশাস্ত্রবিদদের। এরফলে বাড়িতে যে সমস্ত বাধা বিঘ্ন রয়েছে তা কেটে যায়।

শৌখিন জিনিসের জন্য নুন

শৌখিন জিনিসের জন্য নুন

বাড়ির শৌখিন যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার জন্য নুন অত্যন্ত উপকারী । এই জিনিসগুলি নুন দিয়ে ধুয়ে রাখলে তা বাড়িতে নিয়ে আসতে পারে ইতিবাচক ভাবনা চিন্তা। ফলে একটি আনন্দের পরিবেশ বজায় থাকে গৃহস্থে।

বাথরুমে নুন

বাথরুমে নুন

বাথরুমের একটি কোণে যদি একবাটি নুন রেখে দেওয়া যায়, বা বাথরুমের আশপাশে একটু করে নুন ছিটিয়ে দেওয়া যায় তাহলে তা জীবাণুনাশক যেমন হবে, তেমনই তা সমৃদ্ধি আনে গৃহস্থের সকলের জন্য। এমনই দাবি, বাস্তুশাস্ত্রবিদদের।

 বাড়ির মূল দরজার সামনে লবণ

বাড়ির মূল দরজার সামনে লবণ

বাড়ির মূল দরজার সামনে যদি লবণ রাখতে পারেন, তাহলে তা শুভফলদায়ক বলে দাবি বাস্তুশাস্তরবিদদের। সেখানে একটি লাল কাপড়ে বেঁধে নুন রাখা প্রয়োজন। বাস্তুশাস্ত্র মতে তাহলে বাড়িতে কোনও খারাপ প্রভাবই প্রবেশ করেত পারে না।

 নুন দিয়ে হাত ধোয়া

নুন দিয়ে হাত ধোয়া

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন সারাদিনের কাজের পর আপনি বাড়িতে ঢুকে প্রথমে নুন জলে হাতপা ধুয়ে পরে সাবান দিয়ে ,গা হাত পা পরিষ্কার করে নিলে , তা আপনাকে স্বস্তিতে রাখবে। এই কাজ পূর্ব দিকে মুখ করে করলে তা আরও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার জীবনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+