Pigeon Astro Tips: চাকরি পাচ্ছেন না, চিন্তা নেই, আজই বাড়িতে আনুন পায়রার পালক, করুন প্রতিকার
Pigeon Astro Tips: এখন অনেকেই রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও তাদের টাকা ধরে রাখতে পারেন না। আর্থিক দিয়ে তাদের নানান অবনতি দেখা দেয়। আবার এমন অনেকে রয়েছেন যারা অল্প উপার্জন করলেও তারা টাকা ধরে রাখতে পারেন। মা লক্ষ্মীর কৃপা পান তাঁরা। যদি আপনাদের বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহ ও নক্ষত্র অবস্থান ঠিক না থাকে, তাঁর আর্থিক দিকেখুব অসুবিধায় পড়তে হয়। তাদের জীবনে সাফল্যও আসে না। বলা হয়, পায়রা যদি আপনার ঘরে বাসা বাঁধে, তা কিন্তু খুব অশুভ বলে মনে করাহয়।

পায়রার পালক
প্রচলিত রয়েছে, পায়রা যদি আপনার ঘরে বাসা বাঁধে তাহলে আপনার আর্থিক দিকে খুব অসুবিধা হবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তবে, পায়রার পালক ঘরে রাখা খুব ভালো। এতে কিন্তু জীবনে সাফল্য আসবে, সকল কাজেও এগিয়ে যেতে পারবেন। কারণ, পায়রার পালকের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। পায়রার বালক কীভাবে ঘরে রাখলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে, কীভাবেই বা জীবনে সাফল্য আসবে দেখুন।
প্রচুর সম্পত্তির অধিকারী হতে কী করবেন
যদি আপনি প্রচুর সম্পত্তির অধিকারী হতে চান বা আপনার সম্পত্তি বাড়াতে চান বা নতুন সম্পত্তি কিনতে চান তাহলে আপনি পায়রার পালক বাড়িতে আনুন। সেটি সাদা বা লাল রঙের কাপড়ে মুড়ে তাতে লাল রঙের সুতো দিয়ে সাত বার বাঁধুন। তারপর সেই মোড়া কাপড়টি আপনি আপনার আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন, কিন্তু এই পালককে যেন কেউ হাত না দেয়, সেদিকে দেখবেন। এটি ঘরে থাকলে আপনার নতুন সম্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে, জীবনে উন্নতিও করতে পারবেন আপনি।
নতুন চাকরি পেতে মানুন এটি
যারা বেকার রয়ছেন, চাকরি খুঁজছেন কিন্তু তারা কিছুতেই চাকরির পরীক্ষায় পাশ করে উঠতে পারছে না, তারা পায়রার একটি পালক নিন, সেই সঙ্গে এক কোয়া হলুদ, একটা ৫ টাকা একটা কাপড়ে বেঁধে ঘরের যে কোণে ঝুলিয়ে রাখুন। তবে এমন জায়গায় রাখবেন যাতে সেটি কেউ দেখতে না পান, তবেই আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি জীবনে যা চাইবেন সেটি করতে পারবেন।

ঋণ শোধ
যদি আপনি কারোর থেকে টাকা ধার নেনে, আর শোধ করতে না পারেন তাহলে আপনি পায়রার চারটি পালক নিয়ে আপনার ডাইনিং রুমের দক্ষিণ দিকে একটি পালক রাখুন। এবং ঘরের তিনটি কোণায় তিনটি পালক রাখুন। এতে আপনার ঋণ খুব দ্রুত শোধ হয়ে যাবে।
পরিবারের সঙ্গে সুখী থাকতে কী করবেন
যদি আপনি সুখী থাকতে চান, পরিবারকে সঙ্গে নিয়ে আপনি ভালো থাকতে চান, তাহলে দেরি না করে পায়রার পালক আপনার বাড়িতে এনে শোবার ঘরের পূর্ব দিকে এটি রাখুন। এতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। অশান্তি, ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন। আবার পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবেও থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications