৫, ১৪, ২৩ তারিখে জন্মানো ব্যক্তিত্বরা কেমন চরিত্রের হন!জানুন এঁদের কেরিয়ার থেকে প্রেমভাগ্য

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।

এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৫ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯টি সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

কোন ব্যক্তিরা ৫ সংখ্যার আওতায় থাকবেন ?

কোন ব্যক্তিরা ৫ সংখ্যার আওতায় থাকবেন ?

মাসের ৫ , ১৪, ২৩ সংখ্য়ায় যাঁদের জন্ম ,তাঁরা এই ৫ সংখ্য়ার আওতায় আসেন। এঁরা সাধারণত স্বাধীনচেতা গোছের মানুষ হন। কোনও একটি বিষয় নিয়ে পড়ে থাকতে এঁদের ভালো লাগে না। নতুন কিছু আবিষ্কার করার তাগিদ সব সময়ে এঁদের মধ্য়ে থাকে। পরিবর্তনশীল যেকোনও বিষয় এঁদের পছন্দ।

কেমন মানুষ হন এঁরা ?

কেমন মানুষ হন এঁরা ?

স্বাধীন মনের সত্ত্বা এঁদের মধ্যে সব সময় থাকে। তবে অন্য কেউ তাঁর সম্পর্কে কী ভাবল , তা নিয়ে ব্যাপক মাথাব্যাথা এঁদের! কাউকে উৎসাহ দিতে এঁদের জুড়ি মেলা ভার। কারণ এঁরা ভীষণ ভালো বক্তা। এঁদের চরিত্র অনেকটা জলের মতো, যে পাত্রে রাখা হবে এঁরা সেখানেই মানিয়ে নিয়ে থেকে যান।

কেরিয়ার কেমন হয়?

কেরিয়ার কেমন হয়?

নতুন কিছু আবিষ্কার বা নতুন পথ দেখানো সংক্রান্ত পেশা এঁদের পক্ষে ভালো।
যে পেশাতে বাইরের কাজ বেশি বা বেড়াতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এঁরা সেই পেশাই বেশি পছন্দ করেন। সাংবাদিকতা বা মাস কমিউনিকেশন সংক্রান্ত পেশা, পাবলিক রিলেশনস, বিজ্ঞপণ বা ঝুঁকি পূর্ণ নানা পেশার জন্য এঁরা উপযুক্ত। তবে কারোর অধীনে কাজ করতে এঁরা খুব একটা পছন্দ করেন না। এঁরা নিজেরাই যেকোনও পেশাগত স্থানে নিজেকে 'বস' বানানোর দক্ষতা রাখেন।

প্রেম জীবন কেমন হয় এঁদের ?

প্রেম জীবন কেমন হয় এঁদের ?

৫ সংখ্যায় জন্মানো যে কেউই ভীষণ আকর্ষণীয় হন। তাঁদের উদাসীনতা আর স্বাধীন মনোভাবের প্রেমে অনেকেই পড়ে যান। এঁরা সহজেই যেকোনও মানুষকে আকর্ষণ করে ফেলতে পারেন। তবে সহজে কোনও সম্পর্কে ধরা দিতে চান না তাঁরা। খুব বুঝে-সুঝে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আগ্রহী তাঁরা। তাছাড়াও সম্পর্কে ঢুকে গিয়ে বদ্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে এঁদের মধ্যে। তবে প্রেমে একবার পড়লে, দাম্পত্য়ে সমস্ত দাপট বজায় রাখেন ৫ সংখ্যার মানুষরা ।

দাম্পত্য জীবন

দাম্পত্য জীবন

বিয়ের আগে এঁদের একাধিক সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি থাকে। ফলে বিয়ে নিয়ে বেশ কিছুটা ভয়ে থাকেন এঁরা। তবে নতুনভাবে শুরু করার ক্ষেত্রে এঁরা ভাগ্যবশত ভালো সঙ্গী পেয়ে যান বিবাহিত জীবনে। তেব যখন তখন এঁদের মন পাল্টে যাওয়া নিয়ে দাম্পত্যে বেশ সমস্যা দেখা দেয়।

কার সঙ্গে ভালো মানায় ৫ সংখ্যার মানুষদের ?

কার সঙ্গে ভালো মানায় ৫ সংখ্যার মানুষদের ?

২ সংখ্যার ব্য়ক্তিত্বদের সঙ্গে ৫ সংখ্য়ার ব্যক্তিত্বদের ভালো মিল হয়। এছাড়াও ৮ সংখ্যার ব্যক্তিত্বরা বেশ ভালো দাম্পত্য সুখ কাটাতে পারেন ৫ সংখ্যার ব্যক্তিদের সঙ্গে। ৩ সংখ্যার সঙ্গেও এঁদের বিয়ে সুখী দাম্পত্য দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+