অগাস্ট মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে কোন বিশেষ গুণগুলি থাকে! জেনে নিন
প্রতিটি মানুষেরই আলাদা কিছু গুণাগুণ থাকে। এই গুণের দৌলতেই একজনের সঙ্গে অন্যজনের পার্থক্য করা যায়। প্রত্যেকের মধ্যেই যেমন বিশেষ কিছু গুণ থাকে, তেমনই কিছু অদ্ভুত স্বভাবও থাকে।
প্রতিটি মানুষেরই আলাদা কিছু গুণাগুণ থাকে। এই গুণের দৌলতেই একজনের সঙ্গে অন্যজনের পার্থক্য করা যায়। প্রত্যেকের মধ্যেই যেমন বিশেষ কিছু গুণ থাকে, তেমনই কিছু অদ্ভুত স্বভাবও থাকে। একনজরে দেখে নেওয়া যাক অগাস্ট মাসে যাঁদের জন্ম, তাঁদের বিশেষ কিছু গুণাগুণ।

নিজের জন্য সময় চাই!
অগাস্ট মাসে যাঁদের জন্ম তাঁরা নিজের জন্য যেকোনও বিষয়ে সময় একটু বেশি দিতে পছন্দ করেন। এঁরা ব্যক্তিগত জীবনে 'স্পেস' পছন্দ করেন। নিজের সঙ্গে নিজে সময় কাটাতে এঁরা ভালোবাসেন বেশি। তবে নিজের গণ্ডি ছাড়িয়ে খুব অল্প সংখ্যক বন্ধুই এঁরা তৈরি করে নিতে পারেন। বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে এঁরা খুবই খুঁতখুঁতে!

ভালো লেখক
অগাস্ট মাস যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁদের নামী লেখক হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এঁদের মধ্যে সাহিত্যবোধ প্রবল থাকে।

জেদি স্বভাবের
অগাস্টে জন্মগ্রহণকারীরা একটি জেদি স্বভাবের হন। এঁরা মানসিকভাবে ভীষণ শক্তপোক্ত হয়ে থাকেন। কোনও বিষয় নিয়ে একবার জেদ ধরলে, তার শেষ দেখা পর্যন্ত ময়দান এঁরা ছাড়েন না! এঁরা অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে ভালোবাসেন।তবে যাঁকে ভালোবাসেন , তাঁর জন্য এঁরা সব কিছু করতে প্রস্তুত।

নেতৃত্ব দিতে পারেন
অগাস্ট মাসে জন্মগ্রহণকারীদের মধ্য়ে নেতা হওয়ার সমস্ত গুণ থাকে। এঁরা যেকোনও কাজে কাউকে ভালো নেতৃত্ব দিতে পারেন। তবে রেগে গেল, এঁরা ভীষণ রকমের ধ্বংসাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেন। এঁদের সহজ ছকে ফেলে বোঝা দায়!

চ্যালেঞ্জ পছন্দ
যেকোনও রকমের নতুন চ্যালেঞ্জ এঁরা পছন্দ করেন। মনের দিক থেকে ভীষণ নরম হলেও, এঁরা চ্যালেঞ্জের মুখে পড়লে, লড়াই ছেড়ে বেরিয়ে যান না। এঁরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হন।

অন্ধকারে আতঙ্ক!
অগাস্ট মাসে জন্মগরহণকারীদের চরিত্রের মধ্যে সবচেয়ে দুর্বল দিক হল অন্ধকারের প্রতি ভয়। এঁরা অন্ধকারকে ভীষণ ভয় পান। অনেকেই এই বিষয়টি নিয়ে মুখ খুলতে না চাইলেও, জ্যোতিষ শাস্ত্রের দাবি, অন্ধকারের প্রতি এঁদের আতঙ্ক চিরন্তন।












Click it and Unblock the Notifications