৩ সংখ্যায় জন্মগ্রহণকারীদের প্রেমভাগ্য ও কেরিয়ার কেমন ধরনের হয়! জানুন

আজ আলোচনা করা হচ্ছে ৩ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯ সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।

এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৩ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯ সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

কারা ৩ সংখ্যার আওতায় পড়বেন?

কারা ৩ সংখ্যার আওতায় পড়বেন?

জ্যোতিষ শাস্ত্রে ৩ সংখ্যার আওতায় তাঁরাই পড়েন যাঁদের জন্ম যেকোনও মাসের, ৩, ১২, ২১, ৩০ ইত্যাদি তারিখে পড়বে। যেখানে দুটি অঙ্কের সংখ্য়ার য়োগফল ৩ হবে, অথবা সংখ্যাটিই ৩ হবে, সেই তারিখে জন্মগ্রহণকারীরা ৩ অঙ্কের সংখ্যাভুক্ত হবেন।

কেমন ধরনের মানুষ হন এঁরা?

কেমন ধরনের মানুষ হন এঁরা?

৩ সংখ্যার মানুষরা বেশ গুণী ব্যক্তিত্বের অদিকারী হন। এঁদের শিল্পভাবনা ও সৃষ্টিশীল ভাবনা প্রবল। কোনও কিছু নতুনত্ব করবার দিকে এঁদের ঝোঁক থাকে প্রচণ্ড। এঁরা বহুগুণের অধিকারী হন। আশপাশের সকলকে ভালোবেসে , তাঁদের বিশ্বাস করে একসঙ্গে এগোতে ভালোবাসেন এঁরা। এঁদের জনসংযোগ খুবই ভালো থাকে।

কেমন ব্যক্তিত্বের অধিকারী হন এঁরা ?

কেমন ব্যক্তিত্বের অধিকারী হন এঁরা ?

এই সংখ্যাতত্ত্বের আওতায় থাকা মানুষরা ভীষণভাবে ইতিবাচক মানসিকতার অধিকারী হন। এঁরা যদি কোনও জেদের বশবর্তী হন, তাহলে কেউ এঁদের আটকাতে পারেন না। তাঁদের ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয় হয়। এঁরা যেকোনও কাজই বেশ উচ্ছাসের সঙ্গে করে থাকেন। তবে অর্থ সঞ্চয়ের বিষয়ে এঁরা খুবই দুর্বল!

কেরিয়ার কেমন হয় এঁদের?

কেরিয়ার কেমন হয় এঁদের?

৩ সংখ্যার ব্যক্তিত্বদের কেরিয়ার সাধারণত, মিডিয়া, পাবলিক রিলেশন, বিজ্ঞাপন জগত, ইত্য়াদিকে দারুণ ভালোভাবে গড়ে ওঠে। কারণ এঁরা খুবই সৃষ্টিশীল মানুষ হন। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক হিসাবে এঁদের খ্যাতি বেস ভালো ছড়িয়ে পড়ে। এছাড়াও এঁরা সাইকোলজি, সাইকোথেরাপি, বায়োলজি, মেডিসিন, ফার্মাকোলজি ইত্যাদি নিয় পড়াশোনা করলে অনেক সাফল্য পান।

প্রেমভাগ্য কেমন হয় এঁদের?

প্রেমভাগ্য কেমন হয় এঁদের?

এঁরা প্রেমে পড়ে গেলে, ভীষণভাবে আকাশকুসুম ভাবনাকে বাস্তবে আনার চেষ্টা করেন। তাই প্রেমে একটু আধটু সংঘাত লেগে থাকে। তবে এঁদের আকর্ষণের তুমুল ক্ষমতা থাকার জন্য, সঙ্গীকে এঁরা প্রেমের গভীরতায় নিয়ে যেতে সফল হন। প্রেমে পড়ে এঁরা বহু ঝুঁকিপূর্ণ কাজও করতে পিছপা হন না।

দাম্পত্য জীবন কেমন হয় এঁদের ?

দাম্পত্য জীবন কেমন হয় এঁদের ?

৩ সংখ্যার ব্যক্তিত্বদের দাম্পত্যজীবন মুটোমুটি স্বচ্ছন্দ্যপূর্ণই কাটে। এঁরা বিয়ের পর থেকে সঙ্গীকে ছাপিয়ে একটু আধটু দাপটেই থাকেন! এমনই দাবি পশ্চিমী জ্যোতিষ-সংখ্যাতত্ত্ববিদদের। বিয়ে, সংসারের মধ্যে থেকেও এঁরা নিজের কাজে অত্যন্ত নিষ্ঠাবান থাকেন। তা নিয়ে দাম্পত্যে একটু কলহ লেগে থাকে।

 কোন সংখ্যার সঙ্গে এঁদের মিল হয়?

কোন সংখ্যার সঙ্গে এঁদের মিল হয়?

৩ সংখ্যার ব্য়ক্তিত্বদের সঙ্গে ৫ ও ৭ সংখ্য়ার ব্যক্তিত্বদের বেশ মিল হয়ে থাকে। মনের মিলের দিক থেকে এঁরা বেশি পছন্দ করেন ৫ সংখ্যার মানু।দের। তবে ৪ সংখ্যার মানুষদের সঙ্গে এঁদের কোনওরকমের মিল হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+