জন্ম তারিখ যাঁদের ৭,তাঁদের কেরিয়ার চমকপ্রদ হয়! জানুন এঁদের চারিত্রিক বৈশিষ্ট

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৭ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯টি সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

কোন ব্যক্তিত্বরা আসেন ৭ সংখ্যার আওতায়?

কোন ব্যক্তিত্বরা আসেন ৭ সংখ্যার আওতায়?

যে সমস্ত ব্যক্তিত্বদের জন্ম ৭ সংখ্যায় তাঁরা মাসের কয়েকটি বিশেষ তারিখে জন্মান। এই সমস্ত তারিখগুলি হল- ১৬, ০৭, ২৫। এখানে দুটির অঙ্কের সংখ্যাগুলিকে যোগ করলে তার ফলাফল ৭ আসে। তাই এই সংখ্যাগুলি ৭ সংখ্যার আওতায় পড়ে।

চারিত্রিক বৈশিষ্ট

চারিত্রিক বৈশিষ্ট

যাঁরা ৭ সংখ্যায় জন্মগ্রহণ করেন তাঁরা একাকীত্ব একটু বেশি পছন্দ করেন। কারণ মানুষকে সহজেই অবিশ্বাস করার প্রবণতা এঁদের বেশি। তাই একাই থাকতে চান এঁরা। এঁরা কাজের বিষয়ে খুবই গুণী। এঁদের চরিত্রের বহু দিক রহস্যে আবৃত করে রাখতে এঁরা পছন্দ করেন।

কেরিয়ার

কেরিয়ার

এঁরা বিজ্ঞানী হিসাবে বেশ সফল হয়ে ওঠেন। এঁদের তীক্ষ্ন আর ক্ষুরধার বুদ্ধি এঁদের সফল হতে সাহায্য করে। এঁরা পদার্থবিদ্যা, রসায়ন, গণিতে তুখর হন। এছাড়াও বাণিজ্য সংক্রান্ত পড়াশোনাতে এঁরা মেধার পরিচয় দিয়ে থাকেন। এঁদের মধ্যে আধ্যাত্মের চিন্তা বেশি থাকে বলেও দাবি সংখ্যাতত্ত্বের বিশেষজ্ঞদের।

প্রেম জীবন

প্রেম জীবন

৭ সংখ্যায় জন্মগ্রহণকারীরে একটু চুপচাপ। এঁরা আত্মকেন্দ্রিক মানুষ হয়ে থাকেন। এঁদের বুঝেসুজে চলার জন্য উপযুক্ত সঙ্গীর প্রয়োজন। যিনি এঁকে ভালোবাসা , আদর, যত্নে ভরিয়ে রাখবেন। তবে উল্টোদিক থেকে এঁরা কিন্তু পছন্দের মানুষের প্রতি উদাসীন থাকেন। তাই সমপরিমাণ ভালোবাসা এঁরা দিয়ে উঠতে পারেন না অনেক সময়ে।

বিয়ে

বিয়ে

৭ সংখ্যার মানুষদের বিরুদ্ধে অভিযোগ এঁরা সংসারমুখী একেবারেই হন না। কয়েকটি ক্ষেত্রে রোম্যান্টিকতা কম থাকায় সঙ্গীদের এঁদের সঙ্গে ঘর করতে সমস্যা হয়! এঁদের উদাসীনতাকে কেন্দ্র করে সাংসারিক জীবনে বহু সমস্যার সৃষ্টি হয়।

উপযুক্ত জুটি

উপযুক্ত জুটি

৭ সংখ্যার সঙ্গে জুটি বাঁধা সহজ বিষয় নয়। বহু ক্ষেত্রেই সম্পর্ক ধরে রাখতে গিয়ে সমস্যায় পড়েন সঙ্গীরা। তবে ৭ এর সঙ্গে ৫ , ৯, ৮ সংখ্যার ব্যক্তিত্বদের জুটি ভালো হয়। ভবিষ্যৎ জীবনে এঁরা সুখের সম্পর্ক গড়তে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+