গায়ে ট্যাটু করবেন ভাবছেন! জেনে নিন কোন চিহ্নটি আপনার জন্য 'পয়া'
অনেক দিন ধরেই ভাবছেন, যে ট্যাটু করবেন গায়ে, কিন্তু ঠিক কী ধরনের ট্যাটু করাবেন তা ঠাওরে উঠতে পারেছন না! এরকম পরিস্থিতিতে বিভ্রান্তি কাটাতে পারে পশ্চিমী রাশিফল।
অনেক দিন ধরেই ভাবছেন, যে ট্যাটু করবেন গায়ে, কিন্তু ঠিক কী ধরনের ট্যাটু করাবেন তা ঠাওরে উঠতে পারেছন না! এরকম পরিস্থিতিতে বিভ্রান্তি কাটাতে পারে পশ্চিমী রাশিফল। সেই রাশিফল অনুযায়ী, জেনে নিন কোন ধরনের ট্যাটু আপনার জন্য শুভ, কোন ধরনের ট্যাটু আপনার পক্ষে 'পয়া'। এজন্য আপনার জন্মমাস ও তারিখ অনুযায়ী আপনার রাশি বুঝে নিন, আর জেনেনিন সেই রাশির জাতক জাতিকার জন্য 'পয়া' ট্যাটু কোনটি?

মেষ( মার্চ ২১- এপ্রিল ১৯)
তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন আপনার রাশির পক্ষে শুভফল দেবে। তাই এই সমস্ত চিহ্ন সম্বলিত ট্যাটু আপনার পক্ষে পয়া বলে দাবি পশ্চিমী জ্যোতিষবিদদের। এক্ষেত্রে তীরের ফলা আকারের যেকোনও জিনিসেরই ট্যাটু উপযুক্ত, যেমন-মৌমাছির আকারও এই তালিকায় পড়ে।

বৃষ ( এপ্রিল ২০-মে ২০)
বেড়ানো বা প্রকৃতির সম্পর্কিত যেকোনও রকমের চিহ্নই ট্যাটু হিসাবে উপযুক্ত রাশিগুলির ক্ষেত্রে। যে ট্যাটুতে ফুরফুরে মনের মনোভাব লুকিয়ে থাকবে, এমন ছবি বৃষ রাশির জাত জাতিকাদের পক্ষে উপযুক্ত।

মিথুন( মে ২১ - জুন ২০)
মিথুন রাশির জাতকরা যেহেতু স্বাধীন ভাবনা চিন্তা পছন্দ করেন, তাই এঁদের ট্যাটুর ধরনেরও সেই ভাবনার প্রকাশ থাকা ভালো। পাখী, পালক, ইত্যাদি জাতীয় ট্যাটু এঁদের পক্ষে ভালো।

কর্কট (জুন ২১-জুলাই ২২)
কর্কট রাশির জাতকরা স্থিরতা পছন্দ করেন। তাই কোনও নোঙর, বা হৃদয় ইত্যাদি জাতীয় চিহ্ন এঁদের পক্ষে শুভফল দায়ক বলে দাবি পশ্চিমী জ্যোতিষবিদদের।

সিংহ রাশি(জুলাই ২৩-অগাস্ট ২৩)
সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে পয়মন্তর ট্যাটু হল , সিংহের ছবি। এমনই দাবি বহু পশ্চিমী জ্যোতিষবিদদের। এছাড়াও মুকুট জাতীয় ট্যাটুও বেশ মানানসই এঁদের পক্ষে।

কন্যা (অগাস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
কন্য়া রাশির জাতকরা খুবই যুক্তিবাদী হন। এঁদের পক্ষে জ্যামিতিক আকারের কোনও রকমের ট্যাটুই বেশ পয়মন্তর বলে দাবি পশ্চিমী জ্য়োতিষবিদদের।

তুলা (সেপ্টেম্বর ২৪ -অক্টোবর ২৩)
তুলা রাশির জাতকরা সব সময়ে পছন্দ করেন নিজের সঙ্গে পছন্দরে মানুষটিও থাকুন। তাই ট্যাটু করার ক্ষেত্রেও এঁরা জোড়া কোনও চিহ্ন পছন্দ করলেই তা উপযুক্ত হবে। বন্ধুরা মিলে একসঙ্গে একই রকমের ট্যাটু এঁরা করতে ভালোবাসেন। এমনই মত পশ্চিমী জ্যোতিষবিদদের।

বৃশ্চিক (অক্টোবর ২৪- নভেম্বর ২২)
এমন কোনও চিহ্ন যা খুবই গভীর ভাবনা থেকে উঠে আসবে, তা উপযুক্ত ট্যাটু হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তাই সেইরকমের কিছু চিহ্ন এঁদের জন্য পয়া, বলে দাবি জ্যোতিষবিদদের।

ধনু (নভেম্বর ২৩- ডিসেম্বর ২২)
বেড়াতে যাওয়া সম্পর্কিত কোনও চিহ্ন বা প্রতীক এই রাশির জাতক জাতিকারা ট্যাটু হিসাবে ব্যবহার করলে তা উপযুক্ত হবে, এঁদের পক্ষে।

মকর ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০)
মকর রাশির জাতক জাতিকারা বেশ কঠোর পরিশ্রমী হন। নিজের লক্ষ্য়ে স্থির থাকা এই রাশির জাতক জাতিকাদের পক্ষে উৎসাহব্যাঞ্জক কোনও লাইন ট্যাটি হিসাবে এক্কেবারে উপযুক্ত।

কুম্ভ(জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৮)
কুম্ভ রাশির জাতকদের পক্ষে মাটি বা ভূত্বক সম্পর্কিত কিংবা পৃথিবী সম্পর্কিত যেকোনও প্রতীকই পয়মন্তর। যে চিহ্নের মধ্যে আল্পনা ধর্মী ঘরানা থাকাবে, তাকে ট্যাটু হিসাবে ব্যবহার করতে পারেন এঁরা। দাবি করছেন বহু পশ্চিমী জ্য়োতিষবিদ।

মীন( ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
মীন রাশির জাতকদর মধ্যে একটু শিল্প ভাবনার সঙ্গে রোম্যান্টিকতার ছোঁয়া থাকে। তাই রোম্যান্টিক ভাবনা সম্বলিত যেকোনও ট্যাটুই এঁদের পক্ষে পয়মন্তর।












Click it and Unblock the Notifications