ভাগ্যচক্রের এই ৫ রাশির জাতকরা জয় করতে পারে যেকোনও কঠিন পরিস্থিতি
ভাগ্যচক্রের এই ৫ রাশির জাতকরা জয় করতে পারে যেকোনও কঠিন পরিস্থিতি
এই মহাবিশ্ব এবং মানব জগতে যা কিছু ঘটে তার পিছনে রয়েছে রাশিচক্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি, এমনটাই মনে করেন জ্যোতিষাচার্যরা। এর মধ্যে অনেকেই আছেন যারা কোনও কাজ শুরুতেই ঠিক মত করতে পারেন না। আবার অনেকে এমন আছেন যারা যেখানেই যান বা যা কিছু করুন না কেন তা ছাই মুঠো ধরলে সোনা মুঠো হয়। কিন্তু কেন? জ্যোতিষীরা বলেন এই ৫টি রাশির জাতক জাতিকারা জন্মগতই রাজ করার ক্ষমতা রাখেন।

মেষ রাশি
মেষ রাশির প্রধান গ্রহ হলেন মঙ্গল। এই গ্রহের প্রভাবে এই রাশির জাতকরা খুব পরাক্রমশালী ও অত্যন্ত সুদক্ষ নেতা হতে পারেন। রাজনীতি ছাড়াও প্রশাসনিক ক্ষেত্র, নিরাপত্তা রক্ষা বা কোনও সংস্থার উচ্চ পদে কাজ করতে পারেন। কিন্তু অনেক সময় বেশি অহংকার এঁদের ক্ষতি করে।

সিংহ রাশি
নামের মতই স্বভাবেও সিংহ রাশির জাতকরা পরাক্রম ও শক্তিশালী হয়ে থাকেন। মানসিক দৃঢ়টা অত্যন্ত বেশি হয় এঁদের। এই রাশির স্বামী সূর্য। তাই প্রভাবশালী হয়ে থাকেন এই রাশির জাতকরা। যে কোনও ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হন এঁরা। কিন্তু এঁদের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা খুব দরকার।

বৃশ্চিক রাশি
এই রাশিরও রাশির প্রধান গ্রহ হলেন মঙ্গল। এই রাশির ব্যক্তিরা সাহসী ও বলশালী হয়ে থাকেন। বিজ্ঞান ও প্রশাসনিক ক্ষেত্রে এঁরা খুব উন্নতি করেন। কিন্তু কিছু সময়ে অপরাধমূলক কাজকর্মের দিকেও অগ্রসর হন এঁরা।

মকর রাশি
এই রাশির প্রধান গ্রহ হলেন শনি। ন্যায়ের দেবতা শনির প্রভাবে এই রাশির জাতকরা আইন ও নিরাপত্তা,চিকিৎসা বিষয়ক ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেন। কিন্তু অহংকার থেকে এঁদের বিরত থাকা উচিত।

কুম্ভ রাশি
এই রাশিরও প্রধান গ্রহ শনি। এই রাশির জাতকরা অত্যন্ত সুকৌশলী হয়ে থাকেন। বিচার করার ক্ষমতা ও নেতৃত্বদানের দক্ষতা অনেক বেশি হয় এঁদের। রাজনীতি, বিজ্ঞান, খেলা, সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক উন্নতি করেন এই রাশির জাতকেরা।












Click it and Unblock the Notifications