ভুলেও একসঙ্গে একহাতে পরবেন না এইসব রত্ন, জীবনে অজান্তেই ঘনাবে বিপদ!

ভুলেও একসঙ্গে একহাতে পরবেন না এইসব রত্ন, জীবনে অজান্তেই ঘনাবে বিপদ!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের প্রভাব বৃদ্ধি বা প্রশমিত করার জন্য আলাদা আলাদা রত্ন বা পাথর অব্যর্থ ভাবে কাজ দিয়ে থাকে। সেইসঙ্গে এইসব রত্ন বা পাথর পরলে জীবনে দুর্বল স্থানে থাকা কোনও গ্রহের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহের জন্য বিভিন্ন রত্ন ধারণের কথা বলা হয়েছে। জ্যোতিষীরা রাশিফল ​​দেখে রত্ন পরার পরামর্শ দেন। কিছু রত্ন আছে যা কখনওই একসঙ্গে পরা উচিত নয়। আসলে কিছু রত্ন একসঙ্গে পরলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া দরকার সেই রত্নগুলি কী কী।

মুক্তোর বিধিনিষেধ

মুক্তোর বিধিনিষেধ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও জাতক জাতিকা নিজের জীবনে চন্দ্র পক্ষ মজবুত করার জন্য যদি মুক্তা পরে থাকেন তবে তাঁর সেই হাতে হীরা, পান্না, নীলকান্তমণি এবং গোমেদ পরা একদমই উচিত নয়। আসলে মুক্তা চাঁদের অশুভ প্রভাব কমাতে পরা হয়। এমন অবস্থায় হীরা বা গোমেদ এই রত্নগুলো মুক্তোর সঙ্গে পরলে মানসিক চাপ বাড়তে পারে। আবার সেইসঙ্গে পান্না বা নীলকান্তমণি পরলে জীবনে বুদ্ধি নাশ বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

পান্নার বিধিনিষেধ

পান্নার বিধিনিষেধ

যদি কোনও জাতক জাতিকা পান্না পরে থাকেন তবে ভুলেও সেই ব্যক্তির একই হাতে মুক্তা, পোখরাজ এবং প্রবাল পরা উচিত নয়। পান্না হল গ্রহদের রাজকুমার বুধের রত্ন। এমন পরিস্থিতিতে পান্নার সঙ্গে পোখরাজ এবং প্রবাল এইসব রত্নগুলো পরলে জাতক জাতিকার জীবনে বুধের বিপরীত প্রভাব পড়ে। ফলে পান্নার সঙ্গে এই রত্নগুলি পরলে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রবল হয়।

 নীলার বিধিনিষেধ

নীলার বিধিনিষেধ

প্রতিটি গ্রহের রত্নগুলির মধ্যে সবথেকে সাবধানে পরা হয় নীলাকে। সাধারণত নীলা হল এমন এক রত্ন যা ধারন করতে গেলে একাধিক বিধিনিষেধ এবং সাবধানতা অবলম্বন করতে হয়। এমনকি কোনও জাতক জাতিকার নীলা ঠিকমত সহ্য হয় কিনা সেটিও ধারণের আগে পর্যবেক্ষণ করে দেখতে বলেন জ্যোতিষীরা। তবে যদি কোনও ব্যক্তি নীলকান্তমণি পরিধান করে থাকেন তবে তাঁর একই হাতে পোখরাজ, মুক্তা, রুবি এবং প্রবাল পরা উচিত নয়। নীলা হল শনির রত্ন। এমন অবস্থায় এর সঙ্গে অন্য রত্ন পরলে উল্টো ফল হতে পারে। বাড়তে পারে দুর্ঘটনা এবং সম্মানহানীর মত সম্ভাবনাও।

ক্যাটস আই-এর নিষেধাজ্ঞা

ক্যাটস আই-এর নিষেধাজ্ঞা

ক্যাটস আই হল কেতুর প্রভাব প্রশমিত করার রত্ন। যদি কোনও ব্যক্তি এই ক্যাটস আই রত্নপাথর পরে থাকেন তবে সেই জাতক জাতিকার ওই একই হাতে রুবি, প্রবাল, পোখরাজ এবং মুক্তা পরা একদমই উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ক্যাটস আই পাথরের সঙ্গে পোখরাজ, রুবি, প্রবাল এবং মুক্তা পরলে জীবনে অনেক সমস্যা হয়। স্বাস্থ্য দুর্বল হয়। জীবনে নানা রকম বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে আর্থিক ক্ষয় ক্ষতির প্রবনতাও বৃদ্ধি পায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+