এই রাশিদের থেকে সাবধানে থাকুন , স্বার্থপর এবং কঠিন মনের হন এই মানুষেরা

জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশির মধ্যে মানসিকতা ও স্বভাবে বৈচিত্র লক্ষ্য করা যায়। কেউ শান্ত, কেউ চঞ্চল। কেউ ভীতু তো কেউ নির্ভীক। আবার অনেক মানুষ আছেন যারা সব সময় মানসিক দ্বন্দ্বে ভোগেন। আমরা প্রত্যেকেই একে অন্যের থেকে আলাদা। শাস্ত্র মাতে, চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করে ব্যক্তির রাশির উপর। এরকম অনেক মানুষ আছেন যারা অন্য়ের সাফল্যে খুশি হতে পারেন না। এই ধরনের মানুষ স্বার্থপর প্রকৃতির হন। তারা সহজে অন্যের ভালো মেনে নিতে পারেন না। চোখের সামনে অন্যের ভালো হতে দেখলে মনে মনে হিংসা করেন। অন্যকে টেনে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। তারা কোন কিছুতেই সন্তুষ্ট হন না। এই ধরনের আচরণের মানুষের থেকে দূরে থাকার জন্য জ্যোতিষশাস্ত্রে কয়েকটি রাশির উল্লেখ করা হয়েছে, যারা অন্যের খুশি দেখে অস্থির হয়ে ওঠেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির মানুষ স্বাচ্ছন্দ্য, সুখ, বিলাসিতার মধ্য দিয়ে জীবনযাপন করতে ভালোবাসেন। কিন্তু সকলের কপালে সমান সুখ থাকে না। তার মধ্যে এই রাশির জাতকরা খুব জেদি এবং একগুঁয়ে প্রকৃতির হন। নিজেদের ইচ্ছে পূরণ না হলে এই রাশির এক জাতকরা অন্যকে হিংসা করেন। ভালো জীবনযাপনের আশায় অন্যকে হেনস্তা করতে ছাড়েন না।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির মানুষ খুব চাপা স্বভাবের এবং স্পর্শকাতর হন। তারা প্রিয়জন বা বন্ধুদের যদি কোন কারণের অন্যের থেকে পরামর্শ নিতে দেখেন তাহলে ভীষণ রেগে যান। এই রাশির জাতকরা তাদের সামনে অন্যকে গুরুত্ব দেওয়া একদম পছন্দ করেন না। অন্যকে সুখী দেখলে মনে মনে সেই ব্যক্তিটির প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির মানুষ যেমন দয়ালু প্রকৃতির হন তেমন স্বার্থপরও হতে পারেন। এই রাশির জাতকরা অন্যরা কি চাইছে সেই দিকে সব সময় নজর রাখেন। তাদেরও সেই জিনিসের উপর চাহিদা থাকে। তারা ক্ষমতা হারাতে পছন্দ করেন না। অন্যদের মুখে হাসি দেখলে মনে মনে তাদেরকে হিংসা করতে থাকেন। অন্যদেরকে শাসন করতে পছন্দ করেন এই রাশির জাতকরা।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশি সকলের জন্য চিন্তা করে তবে নিজের স্বার্থ ভাল বোঝেন। মনের দু'টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই তাদের উন্নতি ব্যাহত হয়। তাদের সামনে যদি অন্য কোন ব্যক্তি কাজের সুযোগ পান বা সাফল্য অর্জন করেন তখন এই রাশির মানুষ বিষয়টিকে সহজে হজম করতে পারেন না। তারা অন্যকে সমালোচনা করতে পছন্দ করেন। এই ভাবে তারা প্রতিদ্বন্দীর আত্মবিশ্বাস কমিয়ে দিতে সক্ষম হন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকরা সুখের জন্য কোন কিছুর সাথে আপস করেন না। তারা সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। তারা স্বার্থপর প্রকৃতির হওয়ার কারণে অন্য়ের সুখ কিছুতেই দেখতে পারেন না। তাদের চোখের সামনে কারো ভালো হলে, তারা ভীষণ অস্থির হয়ে পড়েন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

তেজী, নির্ভীক এবং একগুঁয়ে স্বভাবের হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা নিজেদের মতো চলতে ভালোবাসেন। এরা কঠোর মনের মানুষ হন। তারা অন্যকে সুখে শান্তিতে জীবন উপভোগ করতে দেখলে মনে মনে হিংসা করেন। তাদের প্রতিপক্ষ যদি লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তখন তারা প্রতিশোধ নেওয়ার চিন্তা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+