সূর্যের স্থান পরিবর্তনে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন এই রাশির জাতকরা, সাবধান হন এখুনি

সূর্যের স্থান পরিবর্তনে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন এই রাশির জাতকরা, সাবধান হন এখুনি

সূর্য যখন কোনও রাশি থেকে কর্কট রাশিতে গমন করে তখন তাকে সংক্রান্তি বলা হয়। জুলাই মাসে সূর্য কর্কট রাশিতে পাড়ি দিচ্ছেন। আগামী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। কর্কট রাশি চন্দ্র দ্বারা শাসিত হয় এবং চন্দ্রের ঘরে সূর্যের প্রবেশ বিভিন্ন রাশির জীবনকে নানা ভাবে প্রভাবিত করবে। সেই মত দেখে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের উপর সূর্য সংক্রান্তির প্রভাব কী হবে।

চাকরি-ব্যবসায় উত্তেজনা

চাকরি-ব্যবসায় উত্তেজনা

এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক ও শারীরিক উভয় প্রকার কষ্ট ভোগ করতে হবে। একদিকে যেখানে এই রাশির জাতক জাতিকারা তাঁদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরণের মানসিক চাপের সম্মুখীন হবেন অন্যদিকে ব্যবসায়ও নানা রকমের সমস্যা হতে পারে। এ থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে গেলেও নানা বিভ্রান্তির সম্মুখীন হতে হবে। এই সময় চাকরি হোক কিংবা ব্যবসা সমান তালে উত্তেজনা বজায় থাকবে।

 কাজে বাধা

কাজে বাধা

সূর্যের এই অবস্থানের ফলে এই রাশির জাতক জাতিকাদের জন্য যে কোনও কাজে নানা রকমের বাধা সৃষ্টি হতেই থাকবে। কিন্তু এই সময় নিজেকে বিভ্রান্ত হলে চলবে না। এই সময় সম্পূর্ণ ধৈর্য্য ধরে কাজ করতে হবে। কর্মক্ষেত্রেও নিজেকে শান্ত রেখে কাজ করতে হবে, তবেই এই পরিস্থিতিগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই সময়ে সম্মান পাওয়া তো দূরের কথা, সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকবে। অফিস হোক বা সামাজিক ক্ষেত্র, সকলে কোনও না কোনও বিষয়ে ভুল বের করে সমালোচনা করবে।

স্বাস্থ্যের যত্ন

স্বাস্থ্যের যত্ন

স্বাস্থ্যের দিক থেকে শরীরে এই সময় নানা ধরণের সমস্যা দেখা দেবে। যারা ইতিমধ্যেই কোনও গুরুতর রোগে ভুগছেন তাঁদের এই সময়ে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে। পরিবার সম্পর্কিত কারণে বিবাদে ঘেরা থাকবে জীবন। বিবাহিত জীবন সুখী হবে না, কোনও কারণে বিচ্ছেদও হতে পারে। যে সব যুবক-যুবতী বিবাহের যোগ্য, তাঁদের খেত্রেও বিয়ে ঠিক হতে বাধা আসবে। ঘরোয়া ঝগড়ার প্রবণতা বাড়বে এবং এর কারণে জীবনে সুখ কমবে।

 সম্পত্তি সংক্রান্ত বিবাদ

সম্পত্তি সংক্রান্ত বিবাদ

এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বড় ধরনের বিবাদ আসতে পারে, যার কারণে চিন্তিত হবেন। তাই এই রাশির ব্যক্তিরা যদি কোনো জমি কেনার পরিকল্পনা করেন তাহলে এখনই বন্ধ করা উচিত। বিরোধ না বাড়িয়ে চুক্তির পথ বের করাই ভালো হবে।

 ভ্রমণে সংকট

ভ্রমণে সংকট

এই সময় নানা সমস্যার কারণে মন খুবই খারাপ থাকবে। এই সময়ের মধ্যে, ইচ্ছা ছাড়াই ভ্রমণ করতে হতে পারে, এবং এতেও নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। এই সময় বাসে করে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হবে। যদি গাড়িতে ভ্রমণ করতে যাওয়ার হয় তাহলে যাওয়ার আগে গাড়িটি মেরামত করুন, বাতাস এবং জল পরীক্ষা করুন এবং এর স্টেপনি ঠিক করুন যাতে রাস্তায় সমস্যা না হয়। যদি বাস বা ট্রেনে ভ্রমণ করেন, তবে প্রয়োজনীয় সকল জিনিস ঠইক করে রাখাই ভালো, নাহলে সমস্যা আসতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+