মে মাসে ত্রিগ্রহী যোগের ফলে ব্যাপক লাভ হতে চলেছে এইসব রাশির জাতকদের
মে মাসে ত্রিগ্রহী যোগের ফলে ব্যাপক লাভ হতে চলেছে এইসব রাশির জাতকদের
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিনিয়ত নিজের অবস্থান পরিবর্তন করছে বিভিন্ন গ্রহগুলি। গ্রহের রাশিচক্র পরিবর্তনের ক্ষেত্রে মে মাসটি খুবই বিশেষ। ২০২২ সালের মে মাসে অনেক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তিত হয়েছে। এর পাশাপাশি একাধিক গ্রহের সংমিশ্রণও মানুষের জীবনে কম বেশি প্রভাব ফেলেছে। এই সময়ে মীন রাশিতে ত্রিগ্রহী যোগ গঠিত হয়েছে। মীন রাশিতে ৩টি গ্রহ, যথা মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় ঘটেছে। দেবগুরু বৃহস্পতির আধিপত্যযুক্ত মীন রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগ সবকটি রাশির লোকদের উপরই প্রভাব ফেলবে। কিন্তু এই ত্রিগ্রহী যোগ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। দেখে নেওয়া যাক ত্রিগ্রহী যোগের রাশিফল।

বৃষ রাশি
মে মাসে মীন রাশিতে গঠিত হওয়া এই ত্রিগ্রহী যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ ফল দেবে। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র এবং এই ত্রিগ্রহী যোগ মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র এই তিনগ্রহকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে। এছাড়াও, শুক্র এই সময়ে বৃষ রাশির ভাগ্যছকে শুভ স্থানে রয়েছে। তাই এই রাশির জাতক জাতিকাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। হঠাৎ করেই কেরিয়ার সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। কেরিয়ারের উন্নতির জন্য করা প্রতিটি প্রচেষ্টাই এই সময় সাফল্য দেবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় সব কাজে সাফল্য পাবেন। ভাগ্য এই সময় সবদিক থেকেই সহায় থাকবে। ব্যবসায়িক জগতের সঙ্গে সম্পর্কিত এই রাশির জাতকরা বড় সুবিধা পেতে পারেন। আটকে থাকা টাকা পাওয়া যাবে। ব্যবসা বাড়তে পারে। এছাড়াও এই সময়টি বিবাহিত জীবনের জন্যও ভালো সুবিধা দেবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।

বৃশ্চিক রাশি
তিন গ্রহ অর্থাৎ মঙ্গল-গুরু-শুক্রের সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় নিয়ে এসেছে। এই সময় এই রাশির জাতক জাতিকারা অর্থ লাভ করতে সক্ষম হবেন যা তাঁদের পারিবারিক জীবনে আর্থিক অবস্থায় অনেক উন্নতি আনবে। কাজের ক্ষেত্রে ও পড়াশোনার ক্ষেত্রে জীবনে সুযোগ সুবিধা বাড়বে। এই সময় এই রাশির জাতক জাতিকারা এমন কিছু কিনতে পারেন যা দীর্ঘদিন ধরে কেনার পরিকল্পনা করেছিলেন। সদ্য বিবাহিতরা কোনো সুখবর পেতে পারেন। প্রেমিক যুগলের জীবনে প্রেম বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই ত্রিগ্রহী যোগ বেশ ভালো ফল দিতে চলেছে। বিশেষত যাঁরা চাকরি করেন এই সময় তাঁদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের বিশেষ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়ারা বিশেষ সুবিধা পাবেন বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। প্রেম জীবন খুব ভালো হবে। বিবাহিতরা নিজের জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটতে চলেছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications