সবসময় জয় লাভের ইচ্ছা নিয়ে চলেন এইসব রাশির জাতকরা, জীবনে পান অপার সাফল্য
সবসময় জয় লাভের ইচ্ছা নিয়ে চলেন এইসব রাশির জাতকরা, জীবনে পান অপার সাফল্য
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশিচক্রের ১২টি রাশিরই নিজস্ব প্রকৃতি, বৈশিষ্ট্য এবং স্বভাব রয়েছে। সেক্ষেত্রে কোনও রাশির অধিপতি যে গ্রহ তার সম্পূর্ণ প্রভাব সেই রাশির জাতক জাতিকাদের স্বভাব এবং বৈশিষ্ট্য ও ব্যক্তিত্বের উপর পড়ে। তাই যে কোনও ব্যক্তির প্রকৃতি, ব্যক্তিত্ব, যোগ্যতা এবং অপূর্ণতা সম্পর্কে তাঁর রাশি সম্পর্কে জানলেই সহজেই অনুমান করা যায়। প্রতিটি রাশির নিজস্ব অধিপতি গ্রহ রয়েছে এবং যা সেই নির্দিষ্ট রাশির ব্যক্তিদের প্রকৃতি নিয়ন্ত্রণ করে।

গ্রহদের আধিপত্য
সনাতন জ্যোতিষ শাস্ত্র মতে, যে কোনও রাশির জাতক বা জাতিকাদের উপর কোনও না কোনও নির্দিষ্ট গ্রহের আধিপত্য থাকে। আর সেই মতই সেই রাশির জাতক জাতিকাদের আচরণ, স্বভাব বা অন্যান্য চারিত্রিক বিশিষ্ট নির্ভর করে। আর সেই গ্রহের আধিপত্যের প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং চন্দ্র রাশিচক্রের একটিকরে রাশির অধিপতি। পাশাপাশি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি দুটি করে রাশির অধিপতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি রাশির নিজস্ব বিশেষত্ব রয়েছে এবং এই বৈশিষ্ট্যের কারণে প্রতিটি রাশির মানুষের কাছে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা জীবনে সবসময় জয়লাভ করার তাগিদে ছুটে বেড়ান, তাঁরা কখনও প্রথম ছাড়া দ্বিতীয় হতে শেখেননি।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা খুব দ্রুত সব কাজ করতে পছন্দ করেন। যে কোনও ব্যাপারে তাঁরা খুব চৌকস হন। এই রাশির সন্তানদের নিজস্ব পরিচয় তৈরি করার ইচ্ছা সবসময় থাকে। এই রাশির জাতক জাতিকারা তাঁদের পরিচয় আলাদা করতে কঠোর পরিশ্রম করেন। পড়াশোনা হোক কিংবা কর্মজীবন, যেকোনও কিছুতেই জেতার প্রচণ্ড আবেগ তাঁদের মধ্যে। মেষ রাশির শিশুদের ভেতর ভরপুর জীবনীশক্তি থাকে। তাই তাঁরা কখনোই কোনো কাজে হাল ছাড়েন না।

বৃষ রাশি
বৃষ রাশির সন্তানেরা উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন। তাঁরা যে কাজটি একবার করার সিদ্ধান্ত নেন তা শেষ করে তবে দম নেন। তাঁরা যে কাজই হাতে তুলে নেন তাতে সফলতা লাভ করেন। এই রাশির জাতকরা নিজেদের 'এক নম্বর ট্যাগ' কখনও ছেড়ে দিতে চান না। তাঁরা আকর্ষণীয় ব্যক্তিত্বের মালিক হন এবং এঁদের মধ্যে সবসময় প্রতিযোগিতামূলক স্বভাব কাজ করে। যার কারণে তাঁদের পরাজিত করা খুব সহজ নয়।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা খুব স্মার্ট এবং বুদ্ধিমান হয়ে থাকেন। এই রাশির মানুষরা অত্যন্ত অধ্যবসায়ী প্রকৃতির হন এবং যেকোনও কঠিন কাজও শেষ করতে অনড় থাকেন। এই রাশির সন্তানেরা প্রতিযোগিতামূলক গুণে পরিপূর্ণ থাকে। তুলা রাশির জাতক জাতিকারা সফলতা পেতে দিনরাত এক করে পরিশ্রম করেন। এবং একবার প্রথম নম্বরে থাকলে কখনও নিজেদের সেই জায়গা ছাড়েন না।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। তাঁরা পড়াশোনার ক্ষেত্রে সবসময় শীর্ষে থাকেনএবং বাস্তব জীবনে খুব দূরদর্শীও হন। কুম্ভ রাশির জাতক শিশুরা ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাগুলির পূর্বাভাস পেতে সক্ষম হন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব অল্প বয়সেই তাঁদের কেরিয়ার বেছে নেন। সেক্ষেত্রে তাঁরা সাফল্যের শিখরে পৌঁছে যান।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications