অত্যন্ত আকর্ষণীয় ও কথা বলতে পটু এই রাশির জাতকরা, এঁদের ওপর রয়েছে এই গ্রহের প্রভাব

জ্যোতিষ শাস্ত্রে সমস্ত ১২টি রাশির ওপর আলাদা আলাদা গ্রহের প্রভাব হয়। আর এই গ্রহের প্রভাব ব্যক্তির স্বভাবে স্পষ্ট দেখা যায়। জ্যোতিষ শাস্ত্রে বাণীকে বুধ গ্রহের কারক হিসাবে মনে করা হয়। যাঁদের ওপর বুধ গ্রহের প্রভাব থাকে তাঁরা কথা বলার ক্ষেত্রে দারুণ দক্ষ হন। যখনই কোনও গ্রহের শুভদৃষ্টি কোনও রাশির ওপর পড়ে তার ফল বাড়তে শুরু করে দেয়। আজকে এমনই কিছু রাশির বিষয়ে জানব, যাঁদের ওপর বুধ গ্রহের প্রভাব খুব বেশি থাকে।

বুধ গ্রহ কাদের কারক

বুধ গ্রহ কাদের কারক

বুধকে নবগ্রহের যুবরাজ বলা হয়। জ্যোতিষ অনুযায়ী বুধবারের অধিপতি গ্রহ বুধ। বৌদ্ধিক ক্ষমতা, বিবেক, যোগাযোগ স্কিল, বাকচাতুর্য ইত্যাদিকে নিয়ন্ত্রিত করে বুধ। কোষ্ঠিতে বুধ মজবুত থাকলে সেই জাতকের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয়। আকর্ষক ব্যক্তির অধিকারী হন এমন জাতক। নিজের বুধকে মজবুত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত। বুধের পরভাব য়াদের ওপর বেশি তাঁরা ভালো সেলসম্যান, ব্যবসায়ী ও যোগাযোগের ক্ষেত্রে সফলতা পেয়ে থাকেন।

মীন রাশি

মীন রাশি

জ্যোতিষ শাস্ত্র মতে, মীন রাশি শেষ রাশি। এর অধিপতি বৃহস্পতি হয়। একেও শুভ গ্রহ বলে মনে করা হয়। বলা হয় যে দেবগুরু সম্পর্ক জ্ঞানের সঙ্গে এবং যখন এই রাশির ওপর বুধের শুভ কৃপা পড়ে তখন এই রাশির জাতকরা তর্ক শাস্ত্রে অসাধারণ হয়ে ওঠেন। এই ধরনের মানুষরা স্পষ্ট বক্তা হন। এঁদের কথার সঙ্গে পেরে ওঠা মুশকিল। জ্ঞানের ওপর নির্ভর করে এই রাশির জাতকরা খুব উন্নতি করতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

ক, ছ ও ঘ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা সাধারণত মিথুন রাশির হয়। মিথুন রাশিকে জ্যোতিষে বিশেষ রাশি বলে মানা হয়। এঁদের অধিপতি গ্রহ বুধ, যাঁকে বাণীপ কারক বলে মনে করা হয়। মিথুন রাশির মানুষদের কুণ্ডলীতে বুধ গ্রহ শুভ স্থিতিতে থাকে। এঁদের কথা খুব মধুর হয়ে থাকে। শুধু তাই নয়, এঁরা অন্যদেরও নিজেদের কথার মাধ্যমে আকর্ষিত করে থাকেন।

কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাঁদের নাম দো, পা, পী, পু, ষ, ণ, ঠ, পে আর পো দিয়ে শুরু হয় তাঁদের কন্যা রাশি হয়ে থাকে। এঁরা জন্ম থেকেই খুব বুঝদার বলে পরিচিত হন। খুব শীঘ্রই সব জিনিসকে এঁরা বুঝে যান। নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য খুব পরিশ্রম করেন। অফিসে নিজের প্রতিভা ও নিজের শৈল্পিকতার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। নিজের বুদ্ধি দিয়ে এঁরা খুব শীঘ্রই সফলতা অর্জন করে নেন। পড়াশোনায় এঁরা ভালো হয়। এঁদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়, ধীরে কথা বলা এঁরা পছন্দ করেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+