মানুষের আবেগ নিয়ে খেলতে ওস্তাদ এইসব রাশির জাতকরা, আপনিও কি আছেন সেই তালিকায়?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিশ্বের সকল জাতক জাতিকা তাদের জন্ম সময়, তারিখ ও স্থান ভেদে আলাদা আলাদা রাশি ও নক্ষত্রের অধীন হয়। আর সেই নির্দিষ্ট রাশি ও নক্ষত্রের গতিবিধি ও প্রভাবের ফ্লে সংশ্লিষ্ট জাতক জাতিকার জীবন চর্চা, স্বভাব ও মানসিক পথ স্থির হয়। সেই হিসেবে জ্যোতিষীদের গণনা অনুযায়ী বেশ কিছু রাশির জাতক জাতিকারা আছে যারা কথায় কথায় নাটক করতে ওস্তাদ হন। এবং এই প্রকারের ব্যক্তিরা খুব সহজেই অন্য ব্যক্তিদের আবেগ নিয়ে খেলা করতে সক্ষম হন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা যে কোনও বিষয় নিয়ে নাটক করতে পারদর্শী হয়ে থাকেন।

মেষ রাশি
আপাত দৃষ্টিতে মেষ রাশির জাতক জাতিকারা বেশ শান্তশিষ্ট স্বভাবেরই হয়ে থাকেন। কিন্তু সেই সঙ্গে এই রাশির জাতক জাতিকারা যে কোনও বিষয় নিয়ে নাটক করতে বেশ পারদর্শীও হয়ে থাকেন। মূলত কোনও ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য মেষ রাশির মানুষরা যে কোনও রকম ভাবে তাঁর আবেগ কাজে লাগিয়ে সেই ভালোবাসা অর্জন করতে ওস্তাদ হন। এছাড়াও কাজের ক্ষেত্রেও এই রাশির লোকেরা নানা রকমভাবে নাটকীয় পরিবেশ তৈরি করে তার সুবিধা নিতে পারদর্শী হন।

বৃষ রাশি
জ্যোতিষ অনুযায়ী, এমনিতে বৃষ রাশির জাতক জাতিকারা খুবই প্রাণবন্ত এবং মিশুকে স্বভাবের হয়ে থাকেন। কিন্তু সেক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা সকলের নজরে হিরো হওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকে। যে কোনও বিষয়ে বৃষ রাশির জাতক জাতিকারা তাঁদের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণে অকারণে নাটকীয় পরিবেশের সৃষ্টি করেন এবং সকলের আবেগকে নিজের বশবর্তী করতে পারদর্শী হন।

কর্কট রাশি
রাশিচক্রে সবথেকে 'ড্রামাবাজ' রাশি হল কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা সর্বদা নিজেদের চারপাশে নাটকীয় পরিবেশ তৈরি করে রাখতেই পছন্দ করেন। শুধুমাত্র তাই নয়, অকারণে ছোট ছোট বিষয় নিয়ে তিলকে তাল বানিয়ে এই রাশির জাতক জাতিকারা উল্টে সব দোষ বিপরীত দিকের ব্যক্তির উপর চাপাতে মাহির হন। কথায় কথায় কান্নাকাটি করে সকলের আবেগ নিয়ে খেলতে ও প্রয়োজনে কারও সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেলিং করতেও পিছুপা হন না।

সিংহ রাশি
নামের মত এই রাশির জাতক জাতিকারা আসল জীবনেও খুব হিংস্র স্বভাবের হয়। ঠান্ডা মাথায় সকলের আবেগ নিয়ে খেলতে ওস্তাদ হন ইএ রাশির জাতক জাতিকারা। মূলত নিজেদের অহংকারকে সফল করতে এই রাশির জাতক জাতিকারা সবকিছু করতে পারেন। প্রয়োজনে নিজের খুব কাছের মানুষদের আবেগ ও দুর্বলতার সুযোগ নিয়ে তার বিশ্বাসের অপব্যাবহার করতেও পিছুপা হন না সিংহ রাশির মানুষরা। এরই সঙ্গে নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য নাটকীয় পরিস্থিতি তৈরি করতে এই রাশির মানুষদের জুরি মেলা ভার।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications