নামের প্রথম অক্ষরের গুণে অপার সম্পত্তি ও ঐশ্বর্য লাভ করেন এই সকল ব্যক্তিরা

নামের প্রথম অক্ষরের গুণে অপার সম্পত্তি ও ঐশ্বর্য লাভ করেন এই সকল ব্যক্তিরা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে একজন ব্যক্তির নাম তাঁর জীবনে অনেক প্রভাব ফেলে। জন্মের সময় ও জাতর জাতিকার রাশির ভিত্তিতে তার নাম রাখা শুভ বলে মনে করা হয়। আর ব্যক্তির নামের প্রথম অক্ষরটি তাঁর স্বভাব, ব্যক্তিত্ব সম্পর্কে আভাস দেয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, একজন ব্যক্তির নাম তাঁর জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্ধারণ করে। অধিকাংশ সময় ব্যক্তির নাম তার জন্মের রাশিচক্রের ভিত্তিতে রাখা হয়। জেনে নেওয়া যাক এমন অক্ষর সম্পর্কে যেগুলি নামের প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট নামের জাতক জাতিকাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই সকল নামের মানুষ খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। পাশাপাশি ধন সম্পদের দেবতা কুবেরের কৃপা দৃষ্টি সব সময় বজায় থাকে তাঁদের উপর।

 'ভ' অক্ষর দিয়ে শুরু নাম

'ভ' অক্ষর দিয়ে শুরু নাম

যাদের নাম 'ভ' অক্ষর দিয়ে শুরু হয় তারা খুব ভাগ্যবান হন বলে মনে করা হয়। তাঁরা জীবনের সব সুখ ও আরাম লাভ করেন। দামি জিনিস কেনার শৌখিন এই অক্ষরের নামের ব্যক্তিরা নিজেদের শখ পূরণে কঠোর পরিশ্রম করেন। ভালো খাবারের প্রতি আগ্রহ থাকে তাঁদের। 'জীবন একবার আসে' এই বিশ্বাসে বেঁচে থাকেন তাঁরা। তাই এটিকে পূর্ণরূপে উপভোগ করতে সচেষ্ট থাকেন 'ভ' অক্ষরের নামের ব্যক্তিরা। এই ব্যক্তিদের উপর সম্পদের দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদ বিজায় থাকে।

 'ন' অক্ষর দিয়ে শুরু নাম

'ন' অক্ষর দিয়ে শুরু নাম

যাঁদের নাম 'ন' দিয়ে শুরু হয় তাঁরা পরিষ্কার হৃদয়ের হন বলে মনে করা হয়। এই ব্যক্তিরা তাঁদের শৈলী দ্বারা অন্যান্য মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় তৈরি করে থাকেন। এইসকল ব্যক্তিরা সর্বত্র অনেক সম্মান পান। এই ভাগ্যবান ব্যক্তিরা ব্যক্তিগত স্বভাবে সাহসী এবং নির্ভীক হন। ব্যবসায় যেকোনো ধরনের ঝুঁকি নিতে সদা প্রস্তুত থাকেন। আর এই কারণে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন।

'স' অক্ষর দিয়ে শুরু নাম

'স' অক্ষর দিয়ে শুরু নাম

যাঁদের নামের সঙ্গে 'স' অক্ষর থাকে, ভাগ্য তাঁদের অনেক বেশি সমর্থন করে। জীবনের সব আরাম লাভ করেন তাঁরা। এই নামের ব্যক্তিরা পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ হিসাবে পরিচিত। তাঁরা পিছিয়ে পড়া কাজ শেষ করে তবেই দম নেন। এই অক্ষরের নামের ব্যক্তিরা বিলাসবহুল জীবনের প্রতি অনুরাগী। ভ্রমণ করতে পছন্দ করেন। ভাল জীবনসঙ্গী হিসেবে তাঁদের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, তাঁরা সম্পদের দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত হন।

'র' অক্ষর দিয়ে শুরু নাম

'র' অক্ষর দিয়ে শুরু নাম

যেসব ব্যক্তিদের নামের শুরুতে 'র' অক্ষর থাকে সেই সব ব্যক্তিরা জীবনে অনেক উঁচু পদ প্রাপ্ত হন। সেই সকল ব্যবক্তিদের কখনও আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করতে হয় না। পাশাপাশি জীবনে ভোগ বিলাস সর্বদা বজায় থাকে এই অক্ষরের সকল নামের ব্যক্তিদের জীবনে। ধনের দেবতা কুবের এই অক্ষরের নামের মানুষদের প্রতি সদয় থাকেন।

(এই সকল তথ্য জ্যোতিষ ও অক্ষরতন্ত্রের তথ্যের উপর নির্ভরশীল)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+