আপনার রাশি অনুসারে দেখে নিন আপনার আকর্ষণ ক্ষমতা কেমন?
আপনার রাশি অনুসারে দেখে নিন আপনার আকর্ষণ ক্ষমতা কেমন?
জ্যোতিষে প্রত্যেক রাশির জাতক–জাতিকাদের সব ধরনের গুণ ও দোষের বিষয়ে বলা হয়েছে। এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তাঁদের প্রতি মানুষের যে আচরণ থাকে, তার বিষয়েও বলা হয়েছে। যেমন, তাঁদের কোন অভ্যাসের কারণে মানুষ তাঁদের ভক্ত হয়ে ওঠে, এছাড়াও কোন অভ্যাস তাঁদের প্রিয়জনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় ইত্যাদি। আজকে আমরা সেই রাশিগুলির ব্যাপারে জানব যাঁরা খুব প্রভাবশালী হয় এবং অন্যান্যরা তাঁদের প্রতি আকর্ষিত হতে বেশি সময় নেন না।

বৃষ রাশি
এই রাশির জাতকরা পরিশ্রমী, সৎ, সত্যবাদী এবং শেষ পর্যন্ত কখনও মনোবল হারান না। এই ধরনের লোকেরা খুব বুদ্ধিমান এবং এগিয়ে গিয়ে যে কোনও দায়িত্ব নেন। এ সব বিষয়ই তাঁর ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। যে কারণে মানুষ শীঘ্রই তাদের দ্বারা প্রভাবিত হয়। তবে এঁদের প্রতি লোকের আকৃষ্ট হওয়ার মূল কারণ এদের গুরুগম্ভীর ব্যক্তিত্ব। এই রাশির জাতক-জাতিকাদের লোক ভয় ও সম্মান করে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনযাপনের ধরন এতটাই আকর্ষণীয় যে লোকেরা তাঁদের দেখে মুগ্ধ হয়। তার অদম্য ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলী তাঁকে ভিড় থেকে আলাদা করে তোলে এবং একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। তাঁর দিকে সহজেই মানুষ আকর্ষিত হয়। সিংহ রাশির লোকেরা ভালো কথা বলতে পারেন আর সেই কথার ফাঁদে পড়েই অনেকে আকর্ষিত হন।

কন্যা রাশি
কন্যা রাশির মানুষ খুব খোলা মনের হন। তাঁরা তাঁদের কর্মজীবনে দ্রুত সাফল্য পান। সাধারণত মানুষ তাঁদের সাফল্য দেখেই মুগ্ধ হয়। এ ছাড়া তাঁদের আচরণও মানুষকে মুগ্ধ করে এবং তাঁদের দিকে আকর্ষণ করে। এছাড়াও এঁরা খুব নরম স্বভাবের হওয়ায় লোকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন। এবং এঁদের কাজের প্রতি নিষ্ঠার কারণে এঁরা লোকের কাছে প্রিয় হয়।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা অন্যের জন্য খরচ করেন। অচেনা কাউকে কষ্টে দেখলে তিনি থাকতে পারেন না, তার জন্য টাকাও খরচ করতে পারেন তাঁরা। তাঁর উদারতা মানুষের উপর একটি দুর্দান্ত ছাপ ফেলে। এতে তাঁর মান-সম্মান দ্বিগুণ বাড়ে।

মকর রাশি
মকর রাশির লোকেরা খুব ভাল নেতা, সময়ের প্রতি নিষ্ঠাবান এবং সরল প্রকৃতির হন। তাঁর সরলতা এবং চিত্তাকর্ষক ব্যক্তিত্ব উভয়ই মানুষের কাছে অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণের বিষয় হয়ে ওঠে। তবে মাঝে মাঝে এর কারণে তাঁরা দাম্ভিকতারও শিকার হন।












Click it and Unblock the Notifications