শনিদেবের কৃপা-দৃষ্টি পেতে ভাগ্যের থেকে বেশি কর্মে বিশ্বাস রাখে এই রাশির জাতকরা
শনিদেবের কৃপা-দৃষ্টি পেতে ভাগ্যের থেকে বেশি কর্মে বিশ্বাস রাখে এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই মহাজগতে ৯টি গ্রহ, ২৭টি নক্ষত্র এবং ১২টি রাশি বর্তমান রয়েছে। জন্ম তারিখ এবং সময় ভেদে এই ১২টি রাশির মধ্যেই কোনও একটিতে জন্মগ্রহণ করে সকল জাতক জাতিকারা। কিন্তু তারপরেও এই রাশিগুলির সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির প্রকৃতি, ব্যক্তিত্বও একে অপরের থেকে আলাদা হয়। একই সঙ্গে সকলের পছন্দ ও অপছন্দও আলাদা। ঠিক তেমনই তাঁদের বিশ্বাস এবং কাজও একে অপরের থেকে আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এমন কিছু রাশির জাতক জাতিকাদের প্রকৃতি সম্পর্কে, যাঁরা ভাগ্যের চেয়ে কর্মের মাধ্যমে জীবনের সব পরিস্থিতি সামলে ওঠায় বেশি বিশ্বাস রাখেন। তাঁরা বিশ্বাস করেন যে কর্মের মাধ্যমে যে কোনও ব্যক্তির ভাগ্য পরিবর্তন করা যেতে পারে।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। এছাড়াও, এই রাশির ব্যক্তিরা কোনও কাজকে অসম্ভব বলে মনে করে না। এই লোকেরা যা চায় তা পেতে পারে। তাঁরা কখনও কাজের ক্ষেত্রে ক্লান্ত বোধ করেন না। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র, আর শুক্রদেব কর্মগুণ প্রদান করেন। বৃষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের থেকে কর্মে বেশি বিশ্বাসী। সময়মতো কাজ শেষ করা তাঁদের অভ্যাস। কঠোর পরিশ্রমের ফলে এই রাশির ব্যক্তিরা জীবনে অনেক সম্পদ অর্থ উপার্জন করেন। শুক্র ও শনি হলেন মিত্র গ্রহ। তাই সেক্ষেত্রে বৃষ রাশির উপর কৃপা দৃষ্টি থাকে শনিদেবের।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এঁরা খুব পরিশ্রমী হন। কাজের ক্ষেত্রে এঁরা কখনও আপোষ করেননা। বিশেষত, এঁরা কোনও কাজ যতই কঠিন হোক না কেন সবকিছু করেন শেষ পর্যন্ত। চেষ্টার কোনও ক্রুটি রাখেননা কোনও কিছুতে। এই রাশির জাতক জাতিকাদের উপর কর্মফলদাতা শনিদেবের বিশেষ কৃপা থাকে। আর তাই এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের উন্নতির ফলে অনেক অর্থ, সম্পত্তি লাভ করা সম্ভব হয়।

মকর রাশি
এই ব্যক্তিদের উপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে। কারণ মকর রাশির ওপর শুধু শনিদেবের নিয়ন্ত্রণ রয়েছে। তাই এই রাশির মানুষ পরিশ্রমী। এছাড়াও, তাঁরা খুব পরিশ্রমী এবং তাঁদের নিজের শক্তিতে তাঁরা জীবনে ভাল অবস্থান অর্জন করেন। তাঁরা বুদ্ধির দিক থেকেও খুব তীক্ষ্ণ। বুদ্ধিমত্তার জোরে তাঁরা যেকোনো কিছু অর্জন করতে সক্ষম। এছাড়াও, তাঁরা নিজের ভাগ্য তৈরিতে বিশ্বাসী। এই লোকেরা চাকরি এবং ব্যবসা উভয় থেকেই অর্থ উপার্জন করতে পারে।

কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়। এইসব ব্যক্তিরা একবার তাঁরা মনে মনে কাজ করার সিদ্ধান্ত নেন, তাতে সাফল্য পেয়েই তাঁরা থামেন। জীবন নিয়ে তাঁদের চিন্তাভাবনাও ভিন্ন। তাঁদের পক্ষে কোন কিছুই অসম্ভব নয়। কুম্ভ রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব, তিনি কর্মের ফলদাতা। এই কারণেই এই রাশির ব্যক্তিরা ভাগ্যের চেয়ে কর্মের উপর বেশি নির্ভর করেন। এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের জোরে জীবনে এগিয়ে যান। শনিদেবের বিশেষ কৃপায় এই মানুষদের অর্থের কোনো অভাব হয় না। এছাড়াও, এই ব্যক্তিদের শুভ রং কালো এবং নীল।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications