Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসাধারণ বন্ধুত্ব পালন করতে পারেন এইসব রাশির জাতকরা, আপনার জীবনে আছেন কেউ এমন?

অসাধারণ বন্ধুত্ব পালন করতে পারেন এইসব রাশির জাতকরা, আপনার জীবনে আছেন কেউ এমন?

প্রতি মানুষের জীবনে বন্ধুত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনকি সনাতন পুরাণ ও জ্যোতিষ শাস্ত্রেও একজন প্রকৃত ও ভালো বন্ধুকে ভগবানের বরদান হিসেবে বিবেচনা করা হয়েছে। পৃথিবীতে সকল জাতক তার জন্মের স্থান, কাল ও পাত্র ভেদে আলাদা আলাদা রাশি, লগ্ন ও নক্ষত্রের অধীন হন। আর সেই হিসেবে সকলের চারিত্রিক গঠন ও বৈশিষ্ট্যও আলাদা হয়। তাই জ্যোতিষ মতে বিশেষ কিছু রাশির জাতক জাতিকারা খুব ভালো বন্ধু হওয়ার ক্ষমতা রাখে। জেনে নেওয়া যাক, কোন রাশির জাতক ও জাতিকারা ভালো বন্ধু হতে পারেন।

মেষ রাশি

মেষ রাশি

এমনিতেই এই রাশির জাতক জাতিকারা খুব শান্ত নম্র স্বভাবের হয়ে থাকেন। রাশিচক্রের মিথুন ও ধনু রাশির জাতক জাতিকাদের সঙ্গে মেষ রাশির জাতকরা ভালো বন্ধু হতে পারেন। কারণ কারণ এই দুই রাশির বেশকিছু স্বভাবের সঙ্গে মেষ রাশির আচরণে অনেক মিল পাওয়া যায়।

 বৃষ রাশি

বৃষ রাশি

সৌন্দর্য, প্রেম এবং সম্পদের গ্রহ শুক্র বৃষ রাশির অধিপতি। তাই এই রাশির জাতক জাতিকারা নিজেদের বন্ধুর জীবন সম্পূর্ণ ভালোবাসা ও সৌন্দর্যে ভরিয়ে তোলেন। রাশিচক্রের কর্কট এবং কন্যারাশি এই রাশির জাতকদের বেশির ভাগ মানুষকে বৃষ রাশির জাতক জাতিকাদের পরম বন্ধু হতে দেখা যায়, কারণ এই দুই রাশির সঙ্গে বৃষ রাশির মিলমিশ হয় বেশি।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকারা স্বভাবে খুব দ্রুত, চটপটে, বহির্গামী, কৌতূহলী, নমনীয় হয়ে থাকেন। মিথুন রাশির মানুষরা গভীর বন্ধুত্বের জন্য মেষ এবং সিংহ রাশির মানুষদের পছন্দ করেন বেশি। কারণ এই দুই রাশির ক্ষেত্রে বিপরীত মেরুর স্বভাবের জন্য মিথুন রাশির জাতক জাতিকারা বেশি আকর্ষিত হন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের বিশেষ গুণ হল এঁরা সংবেদনশীল, আত্মরক্ষামূলক এবং প্রেমময় হয়ে থাকেন। কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুতের ক্ষেত্রেও খুব ভালো হন। রাশিচক্রের বৃষ এবং মীন রাশির ব্যক্তিদের সঙ্গে এই রাশির বন্ধুত্ব টেকে অনেকদিন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। তাই এই রাশির জাতক জাতিকারা একটু গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এমনিতে এঁরা খুব একটা বন্ধু বানানো পছন্দ করেননা। কিন্তু তার মধ্যেই রাশিচক্রর মধ্যে বন্ধুত্বের জন্য মিথুন এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই রাশির ব্যক্তিরা বেশি পছন্দ করেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকারা বেশ স্বাস্থ্য সচেতন হন। রূপ, সৌন্দর্য এঁদের খুব প্রিয় হয়। কন্যা রাশির জাতক জাতিকারা বৃষ এবং মকর রাশির সঙ্গে ভালোভাবে নিজের মানসিকতা মেলাতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

প্রেম, সৌন্দর্য এবং সম্পদের গ্রহ শুক্র দ্বারা শাসিত হল তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা বন্ধু হিসেবে সবথেকে ভালো হন। একবার যাঁদের সঙ্গে বন্ধুত্ব করেন তাঁদের জন্য এঁরা সব করতে পারেন। সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে এই রাশির শক্তিশালী বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দ্রুত মকর এবং মীন রাশির জাতকদের নিজেদের মতো করে তাদের সাথে বন্ধুত্ব করে ফেলেন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা খুব সৎ হয়ে থাকেন। বন্ধু হিসেবেও এই রাশির ব্যক্তিরা খুবই কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। বন্ধুর বিপদে সর্বদা পাশে থাকেন। এই রাশির মানুষের সবচেয়ে ভালো বন্ধুত্ব মেষ ও কুম্ভ রাশির মানুষের সঙ্গে হতে পারে।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির ব্যক্তিরা তাঁদের বন্ধুত্বের জন্য কন্যা এবং বৃশ্চিক রাশির মানুষকে বেছে নিতে পছন্দ করেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা সবসময় ভবিষ্যতের জন্য চিন্তা করেন। এই রাশির মানুষরা খুব হিসেব করে জীবনে পথ চলতে ভালোবাসেন। আপাত শান্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে তুলা এবং ধনু রাশির জাতক জাতিকারা খুব সহজেই কাছাকাছি চলে আসেন।

মীন রাশি

মীন রাশি

স্বপ্নের দুনিয়ায় বসবাসকারী ব্যক্তিরা মীন রাশির স্বভাবের সঙ্গে সম্পর্কিত। এই রাশির বেশিরভাগ মানুষই কর্কট এবং বৃশ্চিক রাশির সঙ্গে বন্ধুত্ব বানাতে পছন্দ করেন।


(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+