সু-সম্পর্ক বজায় রাখতে পারদর্শী এইসব রাশির জাতকরা, আপনিও সামিল সেই তালিকায়?

সম্পর্ক বজায় রাখতে পারদর্শী

যে কোনও সম্পর্ক হল পৃথিবীর সবথেকে মূল্যবান বস্তু। বিশেষত বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক হল সবথেকে পবিত্র। আবার পরিবারে মা বাবার সঙ্গে সম্পর্ক সবথেকে মজবুত। সকল মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এরকম বিভিন্ন সম্পর্ক পালন করতে হয়। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশিফলের গ্রহগুলির অবস্থান ছাড়াও, রাশিচক্রের জীবনের উপরেও প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির কথা বলা হয়েছে, যাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হৃদয়ের সাথে যে কোনও সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। কারণ এইসব রাশির জাতক জাতিকারা বন্ধুত্বের পাশাপাশি শত্রুতা, সব রকমের সম্পর্কই ভালোভাবে পালন করে থাকেন। এই ৫টি রাশির জাতক জাতিকারা শত্রুতা বজায় রাখতে যেকোনও পর্যায়ে যেতে পারেন। আবার সেই সঙ্গে বন্ধু বা মিত্র সম্পর্কের রক্ষার জন্য যেকোনও কাজ করতে পারেন। জেনে নেওয়া যাক এই রাশি কোনগুলি।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা সামান্য অহংকারী হন। তাঁরা সবসময় নিজেদেরকে অন্যদের থেকে উচ্চ মনে করেন। এ কারণেই তাদের বন্ধুর সংখ্যা কম। কিন্তু যাদের এঁরা বন্ধু হিসেবে মনে করেন তাঁদের জন্য কঠিন কাজ করতেও পিছুপা হননা। তবে কারও কোনও আচরণ খারাপ লাগলে তাঁরা সেই ব্যক্তিকে ক্ষমা করে না। আসলে এই রাশির অধিপতি মঙ্গল। তাই এই রাশির জাতকরা আক্রমণাত্মক হন, সেই কারণে এঁরা অপরাধী মানুষকে সহজে ক্ষমা করেন না।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব এবং শত্রুতা উভয়ই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করে থাকেন। এই রাশির জাতকরা খুব হাসি খুশি স্বভাবের হন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয়ে থাকেন। তাই বন্ধু হিসেবে এই রাশির ব্যক্তিরা ভালো হন। কিন্তু কেউ তাঁদের বিরক্ত করলে তাঁরা সঙ্গে সঙ্গে রেগে যান, এবং তাদের সাথে শত্রুর মতো আচরণ করেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশি ঠিক বনের রাজা সিংহের মত স্বভাব নিয়েই চলেন। সাধারণত এই রাশির জাতক জাতিকারা শত্রু বানান না, কিন্তু কেউ যদি তাঁদের আবেগ নিয়ে খেলা করে তাহলে তাকে শত্রু মনে করে শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুতা পালন করে যান। ঠিক তেমনই অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও এই রাশির জাতক জাতিকারা খুব একটা সম্পর্ক তৈরি করা বা বজায় রাখতে ইচ্ছুক হন না। তবে কোনও সম্পর্ক তৈরি হলে তা পালন করার চেষ্টা করেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের সম্পর্কের দিক দিয়ে কিছুটা স্বার্থপর বলে মনে করা হয়ে থাকে। এঁরা সকল সম্পর্ক এমনিতে খুব ভালো ভাবে পালন করার চেষ্টা করেন। কিন্তু নিজেদের স্বার্থে আঘাত লাহলে এই রাশির জাতক জাতিকারা খুব হিংসা পরায়ণ হয়ে অঠেন। তখন সব ভালো সম্পর্ক ভুলে হিংসা পালন করার চেষ্টা করেন।

ধনু রাশি

ধনু রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবন এবং কাজের দ্বারা প্রভাবিত হয়। কাজের ক্ষেত্রে এঁরা অসাধারণ বন্ধুত্ব বজায় রাখতে সক্ষম হন। তবে কারও উপর রেগে গেলে সেই রাগ নিজের সীমা অতিক্রম করে। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এই রাশির জাতকরা তালিকার প্রথম দিকে থাকে। কিন্ত্যু সেই সঙ্গে পরিবার কিংবা ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্ক পালনের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা শেষ পর্যন্ত সাহায্য করার চেষ্টা করেন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+