Peepal Tree: কোন দিন, কোন সময়ে পিপল গাছের নীচে প্রদীপ জ্বালানো শুভ, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দু ধর্মে পিপল গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, এই গাছে নাকি ঈশ্বর বাস করেন। ঠিক তেমনই তুলসী গাছও বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

প্রত্যেক দিন যেমন আমরা তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাই, ধূপকাঠি দি। ঠিক তেমনিই পিপল গাছের নিচেও যদি আপনি রোজ সন্ধ্যেবেলা ধূপকাঠি জ্বালান ও প্রদীপ দেখান তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। সংসারে আপনি সুখে থাকতে পারবেন।

Peepal Tree

  • কোন সময়ে প্রদীপ জ্বালাবেন

প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সাতটা থেকে রাত দশটার মধ্যেই কিন্তু এই গাছের তলায় প্রদীপ জ্বালাতে পারেন আপনি, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি করলেই আপনার কিন্তু মনোবাসনা পূর্ণ হবে। তার আগেও না বা তার পরেও কিন্তু করবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পিপল গাছের সামনে প্রদীপ জ্বালালে মনোবাসনা পূর্ণ হয়। সময় অনুযায়ী কিন্তু প্রদীপ জ্বালাবেন।

  • আর্থিক দিকে উন্নতি হবে

তুলসী গাছের মতোই পিপল গাছের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দুধর্মে। আর্থিক দিকে উন্নতি করতে তুলসী গাছের মতো পিপল গাছের তলায় প্রদীপ জ্বালাবেন। এই গাছের তলায় প্রদীপ জ্বালালে ঘরের সুখ শান্তি বিরাজ করে।

  • এই সময়ে প্রদীপ জ্বালানো অশুভ

বলা হয়, এই শুভ গাছের নীচে প্রদীপ রাত্রি দশটার পর জ্বালানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি করলে আপনার বাড়িতে পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বেঁধে থাকবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। আর্থিক দিকেও নানা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

  • কোন কোন দিন প্রদীপ জ্বালানো শুভ

যদি আপনি রোজ পিপল গাছের নিচে প্রদীপ জ্বালাতে না পারেন তাহলে বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই এই গাছের নিচে প্রদীপ জ্বালান। এতে দেবী লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে এবং দেবীর কৃপায় আপনার জীবনে যেকোনোও সমস্যা থাকলে তা থেকেও আপনি বের হতে পারবেন। পিপল গাছের নিচে সরষের তেল বা ঘিয়ের প্রদীপ জালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • ভগবান বিষ্ণুকে উদ্দেশ্যে করে জ্বালাবেন প্রদীপ

এই গাছের নিচে আপনি প্রদীপ যখন জ্বালাবেন সে সময়ে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে এই প্রদীপ জ্বালাবেন ও আপনার মনের ইচ্ছা বিষ্ণু দেবতাকে জানাবেন। তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+