কবে পড়েছে পৌষ পূর্ণিমা, তৈরি হচ্ছে এই শুভ যোগ গুলি, আর্থিক লাভ হবে কোন রাশির জাতকদের?

জ্যোতিষশাস্ত্রে (Astrology) পৌষ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই সময় যদি আপনি কোনও শুভ কাজ করেন তাহলে সেই কাজে সফলতা আপনার নিশ্চিত। বছরের প্রথম পূর্ণিমা ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার পড়েছে। আর এই দিনেই পালিত হবে পৌষ পূর্ণিমা।

জ্যোতিষীদের মতে, পৌষ মাসের পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়। শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিকে বলা হয় পৌষ পূর্ণিমা। আর এই পৌষ পূর্ণিমাতে অনেক বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। সেই সঙ্গে অনেক শুভ যোগও তৈরি হচ্ছে। আর বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। এই বিশেষ দিনে গুরু পুষ্য, অমৃতসিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবিযোগ গঠিত হতে চলেছে। এছাড়াও অনেক গ্রহের মিলন হতে চলেছে। এই বিশেষ দিনে কোন কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, দেখুন।

astrology

  • বৃষ রাশি

এই বিশেষ দিন থেকে বৃষ রাশির ব্যক্তিদের সফলতা শুরু হবে। এই সময় আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। বছরের শুরুতে জীবনসঙ্গীকে আনন্দিত করার জন্য কোনও উপহার দিতে পারেন। স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিরা এই সময়ে খুব সুখী হবেন। এই সময় আপনাদের যে আর্থিক সংকট ছিল সেটি থেকে বেরোতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। সন্তানের কোনও শুভ খবরই আপনি আরোও খুশি হবেন। শরীর আপনার খুব ভালো থাকবে। জীবনে সুখের সময় শুরু হবে। এতদিন যে আর্থিক কষ্টে ভুগছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনারা। তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনারা নতুন আয়ের পথ খুঁজে পাবেন। বিশেষ বন্ধুর সহযোগিতা পাবেন সকল কাজে আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তবে আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। শরীর ভালোই থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি।

  • তুলা রাশি

পৌষ পূর্ণিমায় তুলা রাশির ব্যক্তিদের জন্য খুব শুভ হতে চলেছে। এসময় আপনারা কোনও শুভ খবরে আপনি খুব খুশি হবেন। ব্যবসায় আরোও লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+